Nirbhik Bangla
जीवन शैली

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

- নির্ভীক বাংলা আসানসোল:- আসানসোলের কুলটি থানার অন্তর্গত কল্যানেশ্বরী ডুবুরডিহি রাস্তায় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের।মৃত যুবকের নাম এমডি ওয়ারিস সেক(১৮)।লেফ্ট ব্যাংকের বাসিন...

Abdul Haque
Abdul Haque
10 मई 2026 को 11:36 pm बजे
WhatsApp
পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
- निर्भीक बंगाली आसनसोल:- आसनसोल के कुल्टी थाना अंतर्गत कल्याणेश्वरी डुबुरी रोड पर बस की चपेट में आने से एक युवक की मौत हो गयी. मृत युवक का नाम मो|निर्भीक बांग्ला फोटो

-

নির্ভীক বাংলা আসানসোল:-

আসানসোলের কুলটি থানার অন্তর্গত কল্যানেশ্বরী ডুবুরডিহি রাস্তায় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের।মৃত যুবকের নাম এমডি ওয়ারিস সেক(১৮)।লেফ্ট ব্যাংকের বাসিন্দা।মৃত যুবক ডুবুরডিহি পার্কিং এ চা দোকানে কাজ করতো বলে জানা যায়।ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার সকালে এমডি ওয়ারিস সেক বাড়ি থেকে মোটর সাইকেলে করে দোকানের উদ্যেশে বার হয়।কিন্তু কল্যানেশ্বরী ডুবুরডিহি শিশু বাগান রাস্তায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং পেছন দিক থেকে আসা ঝাড়খণ্ড নাম্বার লাইনের রুদ্রা নামক বাসটি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে তার উপর চড়ে যায় বলে জানান স্থানীয় মানুষজন।ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।তবে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।তবে পুলিশ বাসটি আটক করে,বাস চালক ও খালাসী পালিয়ে যায় বলে জানা যায়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা