Nirbhik Bangla
राज्य

পুলিশের কাছে নিগৃহিত অভিযোগ করে রাস্তা অবরোধ মহিলার

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি রূপনারায়ণ পুর:স্বামীর সাথে ঝামেলার অভিযোগ করতে এসে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের কাছে নিগৃহিত হয়েছেন বলে অভিযোগ করে কদভিটা মোড়ে রাস্তা অবরোধ করতে উদ‍্যত...

Abdul Haque
Abdul Haque
8 मई 2026 को 01:36 am बजे
WhatsApp
পুলিশের কাছে নিগৃহিত অভিযোগ করে রাস্তা অবরোধ মহিলার
निर्भय बांग्ला कौशिक मुखर्जी रूपनारायणपुर: कथित तौर पर जब वह अपने पति से परेशानी की शिकायत करने पहुंची तो रूपनारायणपुर चौकी पुलिस ने उसे प्रताड़ित किया.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি রূপনারায়ণ পুর:স্বামীর সাথে ঝামেলার অভিযোগ করতে এসে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের কাছে নিগৃহিত হয়েছেন বলে অভিযোগ করে কদভিটা মোড়ে রাস্তা অবরোধ করতে উদ‍্যত হলেন ধানবাদের মহিলা নাজমি নারা। এদিন তিনি কোলের এক শিশু নিয়ে পথ চলতি সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের গাড়ি সহ অন‍্যান‍্য গাড়ি আটকে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তিনি সংবাদ মাধ‍্যমকে বলেন,তিনি ধানবাদের বাসিন্দা হলেও পশ্চিম বাংলার রূপনারায়ণপুর এলাকায় তার শ্বশুর বাড়ি। তার স্বামীর সাথে ঝামেলার অভিযোগ জানাতে এলে অভিযোগ না লিখে ফাঁড়ির পুলিশ তাকে নিগৃহিত করে। তার সাথে অশালীন আচরণও করা হয়। এমনকি তার এক বছরের সন্তান আলিশাকে ফাঁড়িতে আটকে রাখা হয়েছে। তাই তার সুবিচার চাই। তিনি ধানবাদ পুলিশের হস্তক্ষেপ দাবি করছেন। অবিলম্বে ধানবাদ পুলিশকে ডেকে পাঠানো হয় যেন। একইসাথে তিনি বলেন ধানবাদের ফতেমা আনসারির ভাতিজা তিনি। যদিও ওই মহিলা নিজেই পুলিশের প্রতি অশালীন শব্দ প্রয়োগ করতে থাকেন।কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের গাড়ির বনেটে বসে অভব‍্য আচরণও করেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে সরিয়ে দেয়।প্রায় ১ঘন্টা ধরে ঐ মহিলা তার আরেক কন্যা সন্তান কে নিয়ে রাস্তার উপর ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকে।ঘটনাস্থলে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।তবে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বলেন ফাঁড়িতে কর্মরত এল.সি মোবাইল চুরি করে তার কোলের আরেক সন্তানকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ওই মহিলা।পুলিশ সূত্রে খবর ওই নাজমি নারা নামে মহিলা মানসিক ভাবে পুরো ভারসাম্যহীন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পুলিশের কাছে নিগৃহিত অভিযোগ করে রাস্তা অবরোধ মহিলার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা