Nirbhik Bangla
राज्य

কাল আনুষ্ঠানিক উদ্বোধন কুমারপুর রেলওয়ে ফ্লাইওভার ব্রিজের

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলবাসীর জন্য রেলের পক্ষ থেকে আরও এক বড় সুখবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে আসানসোল–বোকরো স্টিল সিটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। এই নতুন ট্রেন...

Abdul Haque
Abdul Haque
6 जून 2026 को 03:36 pm बजे
WhatsApp
কাল আনুষ্ঠানিক উদ্বোধন কুমারপুর রেলওয়ে ফ্লাইওভার ব্রিজের
निडर बंगाली, आसनसोल, पश्चिम बंगाल: आसनसोलवासियों के लिए रेलवे की ओर से एक और बड़ी खबर. शाजसोल-बोकरो सेटल सेती ताकाजंजर ट्रेन बहुत जल्द|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলবাসীর জন্য রেলের পক্ষ থেকে আরও এক বড় সুখবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে আসানসোল–বোকরো স্টিল সিটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। এই নতুন ট্রেন পরিষেবা চালুর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানিয়েছে রেল সূত্র। রেল সূত্রের খবর অনুযায়ী, এই ট্রেন পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই অনুষ্ঠানে আসানসোলের কুমারপুর রেলওয়ে ফ্লাইওভার এবং বীরভূম জেলার সিউড়ি রেলওয়ে ফ্লাইওভারেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যা ৬টায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পরই শুরু হয়ে যাবে আসানসোল–বোকরো স্টিল সিটি প্যাসেঞ্জার ট্রেনের নিয়মিত পরিষেবা। রেল সূত্র আরও জানিয়েছে, এই প্যাসেঞ্জার ট্রেনটি দিনে একবার আসানসোল থেকে বোকরো স্টিল সিটির উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেবে এবং বোকরো স্টিল সিটি থেকে যাত্রী নিয়ে আবার আসানসোলে ফিরে আসবে। এই নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া বইছে আসানসোল ও বোকরো—দুই শহরেই। দীর্ঘদিন ধরেই দুই শহরের মানুষ এই ট্রেন পরিষেবার দাবিতে অপেক্ষা করছিলেন, যা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কাল আনুষ্ঠানিক উদ্বোধন কুমারপুর রেলওয়ে ফ্লাইওভার ব্রিজের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা