Nirbhik Bangla
राज्य

কল্যা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে পালন করলো পুষ্টি দিবস

:- নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:- সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গন ওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে ঢাড়াসপুর শীতলা মন্দির সংলগ্ন ১৯৯ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ...

Abdul Haque
Abdul Haque
14 मई 2026 को 07:36 am बजे
WhatsApp
কল্যা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে পালন করলো পুষ্টি দিবস
:- निर्भीक बांग्ला कौशिक मुखर्जी सालानपुर:- सालानपुर ब्लॉक के कल्या ग्राम पंचायत के सभी आंगन वाड़ी केंद्र संयुक्त हैं धरसपुर शीतला म|निर्भीक बांग्ला फोटो

:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গন ওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে ঢাড়াসপুর শীতলা মন্দির সংলগ্ন ১৯৯ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে পুষ্টি দিবস পালন করা হয়।যেখানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।রাজ্য সরকারের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন আলোচনা করেন।তাছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে একটি রেলি বের করা হয়।এই পুষ্টি দিবসে পুষ্টি নিয়ে আলোচনা করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার সহ আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।বিধায়ক খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যেকোনো খাদ্যে পুষ্টি রয়েছে।তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয়। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জেলা পরিষদ সদস্য বেবি মন্ডল,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার তপতি লায়ক, পামলি সরকার,কল্যা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কল্যা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে পালন করলো পুষ্টি দিবস | Nirbhik Bangla | নির্ভীক বাংলা