Nirbhik Bangla
राजनीति

রাজনীতি সর্ব্ব স্তরে পৌঁছে গেছে অভিযোগ বিধায়িকার

নির্ভীক বাংলা: সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও পাণীয় জল দিতে হাজির বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র পাল এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি স...

Abdul Haque
Abdul Haque
1 जून 2026 को 05:36 am बजे
WhatsApp
রাজনীতি সর্ব্ব স্তরে পৌঁছে গেছে অভিযোগ বিধায়িকার
निडर बंगाली: बीजेपी विधायक अग्निम सोमवार सुबह माध्यमिक परीक्षा के अभ्यर्थियों का स्वागत करते और उन्हें पीने का पानी देते नजर आए|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা:

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও পাণীয় জল দিতে হাজির বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র পাল এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেলা সভাপতি আব্দুল হাসান। বিজেপির বিধায়িকার বক্তব্য রাজনীতি বর্তমানে সব জায়গায় পৌঁছে গেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসে বিশাল ব্যানার লাগানো হয়েছে আবার কোথাও ধর্মের রাজনীতি করা হচ্ছে তবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির দেখানো পথে হাঁটছে স্বচ্ছ ভারতকে নাম বদলে নির্মল বাংলা নাম দিয়েছে। আজ সকালে তারা ফুল আর পেন দিয়ে শুভেচ্ছা জানাবার পর বলা হয়েছে জল দেওয়া হচ্ছে সেখান থেকে জল নিয়ে নিতে। বিধায়িকা হবার পর বিভিন্ন জায়গায় সারা বছর যান কিন্তু বিরোধীরা সেটা এতদিন দেখতে পায় নি নির্বাচন আসছে কিছু বলার জন্য অভিযোগ আনতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি আব্দুল হাসান জানান তাদের কাছে নির্দেশ আছে মাইনরিটি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে তাই তারা সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসেছেন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
রাজনীতি সর্ব্ব স্তরে পৌঁছে গেছে অভিযোগ বিধায়িকার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা