Nirbhik Bangla
राजनीति

पुलिस हिरासत में तृणमूल नेता भोला सिंह को सड़क पर चलने के मुद्दे पर विवाद

निर्भीक बांग्ला, सालानपुर, पश्चिम बर्धमान: दक्षिण २४ परगना के फलता की घटना के बाद इस बार पश्चिम बर्धमान के सालानपुर में पुलिसी हिरासत में रखे गए एक तृणमूल नेता को सड़क पर घुमाने की घटना को क्या...

Abdul Haque
Abdul Haque
8 अगस्त 2026 को 09:36 pm बजे
WhatsApp
पुलिस हिरासत में तृणमूल नेता भोला सिंह को सड़क पर चलने के मुद्दे पर विवाद
निर्भीक बांग्ला, सालानपुर, पश्चिम बर्धमान: दक्षिण २४ परगना के फलता की घटना के बाद इस बार पश्चिम बर्धमान के सालानपुर में — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,সালানপুর, পশ্চিম বর্ধমান: দক্ষিণ ২৪ পরগনার ফলতার ঘটনার পর এবার পশ্চিম বর্ধমানের সালানপুরে পুলিশি হেফাজতে থাকা এক তৃণমূল নেতাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতা বিজয় সিং ওরফে ভোলা সিংকে রূপনারায়ণপুর এলাকায় প্রকাশ্যে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশ সূত্রে জানা গেছে, একটি পাথর খাদান সংক্রান্ত মামলায় ভোলা সিংকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাঁকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। মঙ্গলবার সকালে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে সবজি বাজার পর্যন্ত পুলিশি নিরাপত্তার মধ্যে ভোলা সিংকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ অভিযুক্তকে উদ্দেশ্য করে স্লোগান দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ঘটনার পর প্রশ্ন উঠেছে, পুলিশি হেফাজতে থাকা কোনও অভিযুক্তকে এভাবে প্রকাশ্যে রাস্তায় নিয়ে যাওয়া কতটা আইনসঙ্গত। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে, পুলিশের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে বিজেপি। দলের স্থানীয় নেতাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ ছিল এবং পুলিশের এই পদক্ষেপ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। অন্যদিকে, বিরোধী মত অনুযায়ী, আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তিকে অপরাধী হিসেবে বিবেচনা করা যায় না। ফলে অভিযুক্তকে প্রকাশ্যে এভাবে নিয়ে যাওয়ার ঘটনায় আইনি ও মানবাধিকার সংক্রান্ত প্রশ্ন উঠতে পারে। ফলতার ঘটনার পর সালানপুরের এই ঘটনাও রাজ্যের আইন-শৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
पुलिस हिरासत में तृणमूल नेता भोला सिंह को सड़क पर चलने के मुद्दे पर विवाद | Nirbhik Bangla | নির্ভীক বাংলা