Nirbhik Bangla
राजनीति

গলসিতে চাঞ্চল্য: তৃণমূল নেতার বাড়ির পেছন থেকে পোড়া নথি উদ্ধার, তদন্তে পুলিশ

নির্ভীক বাংলা,গলসি/কাঁকসা, ৩ জুন: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গলসি বিধানসভার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত দুমরা গ্রামে তৃণমূল নেতা উত্তম রুইদাসের বাড়ির পেছনে একাধি...

Abdul Haque
Abdul Haque
1 अगस्त 2026 को 05:36 pm बजे
WhatsApp
গলসিতে চাঞ্চল্য: তৃণমূল নেতার বাড়ির পেছন থেকে পোড়া নথি উদ্ধার, তদন্তে পুলিশ
निर्भीक बांग्ला, गोलसी/कांकसा, 3 जून: बर्दवान-दुर्गापुर लोकसभा क्षेत्र के गोलसी विधानसभा क्षेत्र के त्रिलोकचंद्रपुर पंचायत अंतर्गत डुमरा गांव में तृकां।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,গলসি/কাঁকসা, ৩ জুন: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গলসি বিধানসভার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত দুমরা গ্রামে তৃণমূল নেতা উত্তম রুইদাসের বাড়ির পেছনে একাধিক নথি পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বাড়ির পেছনে নথিপত্র পুড়তে দেখে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাড়ি ঘেরাও করেন। অভিযোগ, সেখানে গ্রামের বহু মানুষের জব কার্ড, ব্যাঙ্কের পাসবই, জমির দলিল-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পোড়ানো হচ্ছিল। ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীরা কাঁকসা থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। বিজেপি কর্মীদের দাবি, উত্তম রুইদাস তৃণমূলের শাসনকালে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম করেছেন। তাদের অভিযোগ, আবাস যোজনার সুবিধাভোগীদের কাছ থেকে কাটমানি নেওয়া থেকে শুরু করে শ্রমিক ও নির্মীয়মাণ কারখানার মালিকদের কাছ থেকেও অর্থ আদায় করা হতো। যদিও এই অভিযোগের স্বপক্ষে কোনও সরকারি প্রমাণ এখনও সামনে আসেনি। ঘটনার সময় অভিযুক্ত উত্তম রুইদাসকে বাড়িতে পাওয়া যায়নি। ফলে তাঁর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নথিপত্র এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে দুমরা গ্রাম ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত তথ্য সামনে আনা হোক।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
গলসিতে চাঞ্চল্য: তৃণমূল নেতার বাড়ির পেছন থেকে পোড়া নথি উদ্ধার, তদন্তে পুলিশ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা