Nirbhik Bangla
मनोरंजन

প্রয়াত অভিনেতা রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় অভিযোগ দায়ের

তালসারি, উড়িষ্যা: উড়িষ্যার তালসারি সমুদ্রে শুটিং করতে এসে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়-এর। এই ঘটনায় তাঁর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে জোরালো প্রতিবাদ শুরু হয়েছে। ক...

Abdul Haque
Abdul Haque
9 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
প্রয়াত অভিনেতা রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় অভিযোগ দায়ের
तलसाची, ओडिशा: ओडिशा के तलसाची में बंद्योपा ध्यान की शूटिंग के दौरान अभिनेता रामल अरुणोध्या। इस घटना ने उनकी मौत की उचित जांच की मांग की|निर्भीक बांग्ला फोटो

তালসারি, উড়িষ্যা: উড়িষ্যার তালসারি সমুদ্রে শুটিং করতে এসে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়-এর। এই ঘটনায় তাঁর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে জোরালো প্রতিবাদ শুরু হয়েছে। কলকাতায় আর্টিস্ট ফোরাম-এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। পাশাপাশি শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। একই দিনে রাতে উড়িষ্যার তালসারি থানায়ও অভিযোগ জানাতে পৌঁছন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেতারা—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যীশু সেনগুপ্ত। জানা গেছে, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে কলকাতার পর দ্বিতীয় দফায় উড়িষ্যায় এফআইআর দায়ের করা হয়। শনিবার রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ তারা তালসারি থানায় পৌঁছন এবং দীর্ঘ প্রক্রিয়ার পর রাত প্রায় ২টা নাগাদ অভিযোগ দায়েরের কাজ সম্পন্ন হয়। এদিন অভিযোগ দায়েরের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রয়াত অভিনেতার স্ত্রীকে সঙ্গে নিয়ে তারা কলকাতা থেকে রওনা দিয়ে তালসারিতে পৌঁছন। নিয়ম মেনে অভিযোগ জানাতে কিছুটা সময় লাগে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, পুলিশ এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
প্রয়াত অভিনেতা রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় অভিযোগ দায়ের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা