Nirbhik Bangla
राज्य

परिवार में चोरी की घटना में आरोपी गिरफ्तार, पुलिस हिरासत की मांग

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: পশ্চিম বর্ধমানের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের কদভিটা মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ি ও সংলগ্ন বাসনের দোকানে চু...

Abdul Haque
Abdul Haque
11 अगस्त 2026 को 07:36 am बजे
WhatsApp
परिवार में चोरी की घटना में आरोपी गिरफ्तार, पुलिस हिरासत की मांग
निर्भिक बांग्ला, श्याम दास, आसनसोल: पश्चिम बर्दवान के कुल्टी पुलिस स्टेशन के चौरंगी चौकी के अंतर्गत डेंडुआ कल्याणेश्वरी रोड के कदविटा जंक्शन से सटे क्षेत्र।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: পশ্চিম বর্ধমানের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের কদভিটা মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ি ও সংলগ্ন বাসনের দোকানে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অনিরুদ্ধ শাউয়ের বাড়ি এবং বাড়ি সংলগ্ন বাসনের দোকানে চুরির অভিযোগের তদন্তে নেমে কদভিটা নোটিফাইয়েড এলাকার বাসিন্দা গোপাল সেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রের দাবি। শনিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার চুরির অভিযোগ সামনে আসার পরই চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিকের নেতৃত্বে তদন্ত শুরু হয়। দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে এলাকায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
परिवार में चोरी की घटना में आरोपी गिरफ्तार, पुलिस हिरासत की मांग | Nirbhik Bangla | নির্ভীক বাংলা