Nirbhik Bangla
राज्य

হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে কড়া অভিযান, বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পুলিশ ও ট্রাফিকের যৌথ তৎপরতা

নির্ভীক বাংলা,কুলটি, ১ জুন: পথ দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে বিশেষ অভিযান চালাল কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ও ...

Abdul Haque
Abdul Haque
31 जुलाई 2026 को 11:36 pm बजे
WhatsApp
হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে কড়া অভিযান, বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পুলিশ ও ট্রাফিকের যৌথ তৎপরতা
निर्भीक बांग्ला, कुल्टी, 1 जून: सड़क दुर्घटनाओं को रोकने और यातायात जागरूकता बढ़ाने के लिए बंगाल-झारखंड सीमा पर कल्याणेश्वरी नाका पॉइंट पर विशेष निगरानी।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,কুলটি, ১ জুন: পথ দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে বিশেষ অভিযান চালাল কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড। যৌথভাবে পরিচালিত এই অভিযানে হেলমেটবিহীন মোটরবাইক চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। অভিযান চলাকালীন নাকা চেকিংয়ের মাধ্যমে হেলমেট ছাড়া যাতায়াতকারী একাধিক বাইক চালককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে জরিমানাও করা হয়। পুলিশের আকস্মিক এই তৎপরতায় নিয়মভঙ্গকারী চালকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানের মূল উদ্দেশ্য শুধুমাত্র জরিমানা আদায় নয়, বরং চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অভিযানের সময় বাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয় এবং জানানো হয় যে, দুর্ঘটনার সময় প্রাণরক্ষায় হেলমেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিনের অভিযানে কল্যাণেশ্বরী ফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের কড়া চেকিং ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হয় এবং ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে কড়া অভিযান, বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পুলিশ ও ট্রাফিকের যৌথ তৎপরতা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা