Nirbhik Bangla
राज्य

কুলটিতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশি ও রুট মার্চ

https://youtu.be/c20aDIFtK30?si=RO42KVIcpmtVkcp9 শ্যাম দাস, আসানসোল: নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে কুলটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো ...

Abdul Haque
Abdul Haque
4 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
কুলটিতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশি ও রুট মার্চ
https://youtu.be/c20aDIFtK30?si=RO42KVIcpmtVkcp9 श्याम दास, आसनसोल: चुनाव से पहले सेना और कुल्टी इलाके की सुरक्षा कड़ी कर दी गयी है|निर्भीक बांग्ला फोटो
https://youtu.be/c20aDIFtK30?si=RO42KVIcpmtVkcp9 শ্যাম দাস, আসানসোল: নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে কুলটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হলো। এদিন কুলটি থানার উদ্যোগে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালানো হয় এবং একইসঙ্গে রুট মার্চ করা হয়। নিয়ামতপুর নিউ রোড থেকে লছিপুর গেট পর্যন্ত এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। অভিযানের সময় রাস্তায় চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়, যাতে কোনও অবৈধ সামগ্রী বা সন্দেহজনক বস্তু বহন করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা যায়। এই অভিযানে উপস্থিত ছিলেন এসিপি কুলটি শেখ জাভেদ হুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী ঘোষ এবং নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির দে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। এলাকাবাসীর মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই এই রুট মার্চের আয়োজন করা হয়।
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটিতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশি ও রুট মার্চ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা