Nirbhik Bangla
राज्य

রাতের অন্ধকারে জেসিবি গাড়িতে আগুন, সর্বস্বান্ত গাড়ি মালিক | তদন্তে পুলিশ

নির্ভীক বাংলা,নিউজ ডেস্ক উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি গ্রামে রাতের অন্ধকারে একটি জেসিবি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়...

Abdul Haque
Abdul Haque
1 जुलाई 2026 को 09:36 am बजे
WhatsApp
রাতের অন্ধকারে জেসিবি গাড়িতে আগুন, সর্বস্বান্ত গাড়ি মালিক | তদন্তে পুলিশ
निर्भीक बांग्ला, न्यूज डेस्क उत्तर 24 परगना के हिंगलगंज थाना क्षेत्र के कालीतला ग्राम पंचायत के पारघुमती गांव में रात के अंधेरे में एक जेसीबी वाहन में आग लग गयी.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,নিউজ ডেস্ক উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি গ্রামে রাতের অন্ধকারে একটি জেসিবি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। গাড়ির মালিক জয়নাল গাজী জানান, ঋণ নিয়ে তিনি এই জেসিবি গাড়িটি কিনেছিলেন এবং এটিই ছিল তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ এই ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। ঘটনার পর তিনি হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জয়নাল গাজী অত্যন্ত সাধারণ ও পরিশ্রমী মানুষ। তাঁর এই ক্ষতিতে এলাকায় সহানুভূতির পরিবেশ তৈরি হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। জয়নাল গাজীর মা-ও অভিযোগ করেন, হিংসার জেরে এই ঘটনা ঘটতে পারে। তাঁর দাবি, গ্রামের কিছু মানুষের ঈর্ষার কারণেই এই ক্ষতি করা হয়েছে। এ বিষয়ে কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক।” পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
রাতের অন্ধকারে জেসিবি গাড়িতে আগুন, সর্বস্বান্ত গাড়ি মালিক | তদন্তে পুলিশ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা