শ্যাম দাস নির্ভীক বাংলা কুলটি: ছাত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। সেই পরীক্ষার শেষ দিনে স্বস্তি ও আনন্দে ভাসলেন পরীক্ষার্থীরা। তবে শুধুই আনন্দ উদযাপন নয়, কুলটির বরাকরে দেখা গেল এক অভিনব দৃশ্য। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আসানসোলের কুলটি বিধানসভার বরাকর এলাকায় ছাত্র-ছাত্রীরা পুলিশ প্রশাসনকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানায়। পরীক্ষাকালীন সময়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ বলে জানায় পরীক্ষার্থীরা। এদিন কুলটি থানার বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মেঘনাথ মণ্ডল এবং বরাকর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয়ী লাইকে ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক পাসোয়ান। পরীক্ষার চাপ কাটিয়ে এই ব্যতিক্রমী সম্মান প্রদর্শনের মাধ্যমে পরীক্ষার্থীরা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন স্থানীয়রা।
राज्य
কুলটির বরাকরে মাধ্যমিকের শেষ দিনে পুলিশের প্রতি কৃতজ্ঞতা, পরীক্ষার্থীদের অভিনব উদ্যোগ
শ্যাম দাস নির্ভীক বাংলা কুলটি: ছাত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। সেই পরীক্ষার শেষ দিনে স্বস্তি ও আনন্দে ভাসলেন পরীক্ষার্থীরা। তবে শুধুই আনন্দ উদযাপন নয়, কুলটির বরা...

श्याम दास फियरलेस बंगाली कुली: मध्यमा, छात्र जीवन की सबसे महत्वपूर्ण परीक्षाओं में से एक। उस परीक्षा के आखिरी दिन अभ्यर्थियों को राहत और खुशी महसूस हुई.|निर्भीक बांग्ला फोटो
