Nirbhik Bangla
राज्य

রাজ্য পুলিশের কার্যনির্বাহী ডিজিপি হলেন পীযূষ পাণ্ডে, ৫ সিপি-সহ ২৩ আইপিএস আধিকারিকের রদবদল

নির্ভীক বাংলা,: রাজ্য সরকার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করে সিনিয়র আইপিএস আধিকারিক পীযূষ পাণ্ডেকে রাজ্য পুলিশের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) হিসেবে নিয়োগ করল।...

Abdul Haque
Abdul Haque
30 मई 2026 को 05:36 am बजे
WhatsApp
রাজ্য পুলিশের কার্যনির্বাহী ডিজিপি হলেন পীযূষ পাণ্ডে, ৫ সিপি-সহ ২৩ আইপিএস আধিকারিকের রদবদল
निडर बंगाली: राज्य सरकार ने पुलिस प्रशासन में बड़ा फेरबदल करते हुए वरिष्ठ आईपीएस अधिकारी पीयूष पांडे को कार्यवाहक पुलिस महानिदेशक (डीजीपी) नियुक्त किया है।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,: রাজ্য সরকার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করে সিনিয়র আইপিএস আধিকারিক পীযূষ পাণ্ডেকে রাজ্য পুলিশের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) হিসেবে নিয়োগ করল। এই প্রশাসনিক রদবদলের আওতায় মোট ২৩ জন আইপিএস আধিকারিকের বদলি ও নতুন দায়িত্ব ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, বর্তমান প্রশাসনিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় রেখে তাৎক্ষণিকভাবে পীযূষ পাণ্ডেকে ডিজিপির দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট বাদে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনারেটের কমিশনার বদল করা হয়েছে। মোট ৫ জন পুলিশ কমিশনারের পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও একাধিক জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় প্রধানদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকজন আধিকারিককে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে অন্যত্র নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, আইনশৃঙ্খলা আরও মজবুত করা এবং পুলিশি কাজকর্মে গতি আনতেই এই বড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন প্রশাসনিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে বলে মনে করা হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
রাজ্য পুলিশের কার্যনির্বাহী ডিজিপি হলেন পীযূষ পাণ্ডে, ৫ সিপি-সহ ২৩ আইপিএস আধিকারিকের রদবদল | Nirbhik Bangla | নির্ভীক বাংলা