Nirbhik Bangla
राज्य

হিঙ্গলগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে জেলবন্দিকে হাজির করাল পুলিশ

নির্ভীক বাংলা,বসিরহাট: বসিরহাট উপ-সংশোধনাগার থেকে এক জেলবন্দিকে হাতকড়া পরিয়ে হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানি কেন্দ্রে হাজির করাল পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাবাদ থানার বাইলা...

Abdul Haque
Abdul Haque
29 मई 2026 को 01:36 pm बजे
WhatsApp
হিঙ্গলগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে জেলবন্দিকে হাজির করাল পুলিশ
निडर बंगाली, बशीरहाट: पुलिस ने हथकड़ी पहने एक कैदी को हिंगलगंज के एसआईआर सुनवाई केंद्र में बशीरहाट उप-निरीक्षक के सामने पेश किया। स्थानीय|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,বসিরহাট: বসিরহাট উপ-সংশোধনাগার থেকে এক জেলবন্দিকে হাতকড়া পরিয়ে হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানি কেন্দ্রে হাজির করাল পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাবাদ থানার বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বিশ্বাসকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তিনি জেল হেফাজতে ছিলেন। শুক্রবার তার এসআইআর সংক্রান্ত শুনানির দিন থাকায় বসিরহাট উপ-সংশোধনাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে হিঙ্গলগঞ্জ কৃষি মান্ডি চত্বরে অবস্থিত শুনানি কেন্দ্রে আনা হয়। শুনানি চলাকালীন নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটসাঁট। শুনানি শেষে পুনরায় ওই বন্দিকে বসিরহাট উপ-সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
হিঙ্গলগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে জেলবন্দিকে হাজির করাল পুলিশ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা