Nirbhik Bangla
राजनीति

মালতিপুরে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, শুরু পুলিশি তদন্ত

নির্ভীক বাংলা,মালদা, শনিবার: পশ্চিমবঙ্গের মালদা জেলার মালতিপুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হেলিকপ্টারের সামনে হঠাৎ একটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যাওয়ায় চাঞ্চল্য...

Abdul Haque
Abdul Haque
8 जुलाई 2026 को 01:36 pm बजे
WhatsApp
মালতিপুরে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, শুরু পুলিশি তদন্ত
निर्भीक बांग्ला, मालदा, शनिवार: पश्चिम बंगाल के मालदा जिले के मालतीपुर इलाके में मुख्यमंत्री ममता बनर्जी के हेलीकॉप्टर के सामने अचानक रहस्यमयी हादसा हो गया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,মালদা, শনিবার: পশ্চিমবঙ্গের মালদা জেলার মালতিপুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হেলিকপ্টারের সামনে হঠাৎ একটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, শনিবার বিকেলে মালতিপুরে জনসভা শেষে হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় হেলিপ্যাডের কাছে আচমকাই একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি চোখে পড়তেই কিছুক্ষণের জন্য থেমে যান তিনি এবং সঙ্গে সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেন। হাতে মাইক্রোফোন নিয়ে তিনি বলেন, “পুলিশকে এর ওপর নজর রাখতে হবে। এটা কারা করেছে তা শনাক্ত করা জরুরি।” তবে ড্রোনটি কোথা থেকে উড়ে এল বা কার নিয়ন্ত্রণে ছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। প্রসঙ্গত, এদিন মালদায় মুখ্যমন্ত্রীর তিনটি জনসভা নির্ধারিত ছিল। মানিকচকে প্রথম সভার পর মালতিপুরে দ্বিতীয় সভা করেন তিনি। সেখান থেকে গজলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময়ই এই ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ড্রোনটির উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর বিমানে সমস্যার সৃষ্টি হয়েছিল। প্রায় ৭০ মিনিট ধরে আকাশে চক্কর কাটার পর অবশেষে নিরাপদে অবতরণ করে বিমানটি। পরে পাইলটদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের দক্ষতার কারণেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মালতিপুরে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, শুরু পুলিশি তদন্ত | Nirbhik Bangla | নির্ভীক বাংলা