Nirbhik Bangla
राजनीति

আসগার আলিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে সরব কংগ্রেস

নির্ভীক বাংলা,আসানসোল, রবিবার: কংগ্রেস সমর্থক আসগার আলিকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হল কংগ্রেস নেতৃত্ব। রবিবার দুপুরে আসানসোল বাস স্ট্যান্ড স...

Abdul Haque
Abdul Haque
21 जुलाई 2026 को 11:36 am बजे
WhatsApp
আসগার আলিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে সরব কংগ্রেস
निडर बंगाली, आसनसोल, रविवार: कांग्रेस समर्थक असगर अली की झूठी गिरफ्तारी का आरोप लगाकर कांग्रेस नेतृत्व पुलिस के विरोध में उतर आया है. रविवार बी.के|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, রবিবার: কংগ্রেস সমর্থক আসগার আলিকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হল কংগ্রেস নেতৃত্ব। রবিবার দুপুরে আসানসোল বাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়। সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি সাহ আলম খান জানান, নির্বাচনের দিন রহমতনগর এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল-এর গাড়িতে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে, যাতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনা প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর ও রাণীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলি দাবি করেন, কিছু দুষ্কৃতী আসগার আলির বাড়ির ছাদ ব্যবহার করে পাথর ছোঁড়ার অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, আসগার আলির কোনও ভূমিকা না থাকা সত্ত্বেও তাকে এই ঘটনায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ঘটনায় যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে, তাদের মধ্যে একজন সোহরাব আলির আত্মীয় হলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করেনি। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের এই ভূমিকার প্রতিবাদে শীঘ্রই আসানসোল পুলিশ কমিশনারেটের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসগার আলিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে সরব কংগ্রেস | Nirbhik Bangla | নির্ভীক বাংলা