নির্ভীক বাংলা, আসানসোল: পশ্চিমবঙ্গের মানুষ বর্তমানে ত্রাসের পরিবেশ থেকে মুক্তি চাইছেন—এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা তাপস রায়। মঙ্গলবার দুপুরে আসানসোলের বিজেপির দলীয় কার্যালয়ে এসে তিনি বলেন, রাজ্যের মানুষ পুলিশি রাজ, দুর্নীতির রাজ এবং দুর্বৃত্তের রাজ থেকে মুক্তি পেতে চাইছেন। তাপস রায় বলেন, “কাটমানি” শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আজ সেই শব্দটি সমাজের সর্বস্তরে প্রচলিত হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, গত ৩৫ বছরের বামফ্রন্ট শাসন এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে, সব মিলিয়ে প্রায় ৫০ বছরে বাংলা বহু ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তিনি আরও বলেন, “কেন্দ্র সরকারের সঙ্গে অযথা সংঘাতে না গিয়ে যদি রাজ্য সরকার উন্নয়নের কাজ আদায় করত, তাহলে পশ্চিমবঙ্গ আজ অনেক এগিয়ে থাকত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছেন।” তাপস রায়ের দাবি, পশ্চিমবঙ্গের জনগণ এখন অত্যন্ত বিরক্ত এবং পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, “মানুষ শুধু সময়ের অপেক্ষা করছে।” এদিন নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনের দিকেও আবেদন জানান তাপস রায়। তাঁর বক্তব্য, “আগের নির্বাচনগুলি রক্তাক্ত হয়েছে। তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরেই যেন নির্বাচন ঘোষণার কথা নির্বাচন কমিশন বিবেচনা করে।” এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
राज्य
ত্রাসের স্পর্শ থেকে মুক্তি চাইছে পশ্চিমবঙ্গের মানুষ”—মন্তব্য তাপস রায়ের
নির্ভীক বাংলা, আসানসোল: পশ্চিমবঙ্গের মানুষ বর্তমানে ত্রাসের পরিবেশ থেকে মুক্তি চাইছেন—এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা তাপস রায়। মঙ্গলবার দুপুরে আস...

निडर बंगाली, आसनसोल:
पश्चिम बंगाल की जनता वर्तमान भयावह माहौल से मुक्ति चाहती है-तृणमूल कांग्रेस छोड़ बीजेपी में शामिल हुई|निर्भीक बांग्ला फोटो
