Nirbhik Bangla
राजनीति

ভোটের ৪ দিন আগে মদের দোকান বন্ধ, পশ্চিম বর্ধমানে আবগারি দপ্তরের নির্দেশে বিপাকে ক্রেতারা

নির্ভীক বাংলা, আসানসোল /দুর্গাপুর, ২০ এপ্রিলঃ ভোটের আগে আচমকাই বড় সিদ্ধান্ত নিল আবগারি দপ্তর। নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত মদের দ...

Abdul Haque
Abdul Haque
20 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
ভোটের ৪ দিন আগে মদের দোকান বন্ধ, পশ্চিম বর্ধমানে আবগারি দপ্তরের নির্দেশে বিপাকে ক্রেতারা
निर्भीक बंगाली, सहजसोल/दुर्गार्थपुर, 20 अप्रैल: भारत सरकार ने चुनाव से पहले एक बड़ा फैसला लिया है. तय समय से पहले यानी वोटिंग के 96 घंटे पहले|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, আসানসোল /দুর্গাপুর, ২০ এপ্রিলঃ ভোটের আগে আচমকাই বড় সিদ্ধান্ত নিল আবগারি দপ্তর। নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। রবিবার রাতের এই নির্দেশ কার্যকর হওয়ায় সোমবার সকাল থেকেই জেলার সর্বত্র বন্ধ মদের দোকান। এর আগে নির্বাচন কমিশন ও রাজ্য আবগারি দপ্তরের নির্দেশ ছিল ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ রাখার। কিন্তু হঠাৎ সেই সময়সীমা বাড়িয়ে ৯৬ ঘণ্টা করায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। সোমবার সকালে অনেকেই দোকান বন্ধ দেখে হতাশ হন। দোকান মালিকদের দাবি, “উপরমহলের নির্দেশ মেনেই দোকান বন্ধ রাখা হয়েছে, আমাদের কিছু করার নেই।” প্রশাসনিক সূত্রে খবর, ভোটের আগে হঠাৎ করে মদের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে ভোটারদের প্রভাবিত করা বা অশান্তি এড়াতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু দোকানই নয়, সরকারি ডিপো থেকেও মদের সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলায় প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসন রয়েছে। এদিকে, হঠাৎ এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিয়মিত মদ্যপানকারীরা। অনেকেই আগেভাগে মদ কিনে রাখার পরিকল্পনা করেছিলেন, কিন্তু আচমকা দোকান বন্ধ হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। ফলে এই নির্দেশ অনেকের কাছেই ‘বিনা মেঘে বজ্রপাত’-এর মতো।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ভোটের ৪ দিন আগে মদের দোকান বন্ধ, পশ্চিম বর্ধমানে আবগারি দপ্তরের নির্দেশে বিপাকে ক্রেতারা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা