Nirbhik Bangla
खेल

দোল ও বসন্ত উৎসবে রঙিন পশ্চিম বর্ধমান,

নির্ভীক বাংলা, আবদুল হক, আসানসোল : দোল পূর্ণিমা ও বসন্ত উৎসব ঘিরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে রঙ, আবির, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠলেন মানুষ। আসানসোল, বার্ন...

Abdul Haque
Abdul Haque
25 जून 2026 को 09:36 am बजे
WhatsApp
দোল ও বসন্ত উৎসবে রঙিন পশ্চিম বর্ধমান,
निडर बंगाली, अब्दुल हक, आसनसोल: 2019 पूर्णिमा और वसंत त्योहार से पहले, पश्चिम बंगाल के जिलों के विभिन्न हिस्सों में लोग रंग, जुलूस और सांस्कृतिक कार्यक्रम आयोजित करते हैं।|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা, আবদুল হক, আসানসোল : দোল পূর্ণিমা ও বসন্ত উৎসব ঘিরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে রঙ, আবির, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠলেন মানুষ। আসানসোল, বার্নপুর, দুর্গাপুর, লাউদোহা থেকে বাঁকুড়া— সর্বত্রই দেখা গেল উৎসবের উচ্ছ্বাস, কোথাও ঐতিহ্য, কোথাও রাজনৈতিক রঙ, কোথাও আবার পরিবেশবান্ধব উদযাপন। আসানসোলে মহিলা উদ্যোগের প্রভাত ফেরি আসানসোল-এ আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে দোল উৎসব উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয়। সংগঠনের কর্ণধার সুদেষ্ণা ঘটকের নেতৃত্বে রবীন্দ্রভবন থেকে প্রভাত ফেরি শুরু হয়ে আপকার গার্ডেন হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্রভবনে এসে শেষ হয়। তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে দোল উৎসবের সূচনা করেছিলেন, সেই ঐতিহ্য অনুসরণ করেই প্রতি বছর এই আয়োজন করা হয়, যাতে এলাকার মানুষ একত্রিত হতে পারেন। রং বিহীন দোল, আদিবাসী গ্রামে বাহা উৎসব আসানসোল পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের হাড়মাড়ডি রাঙাপাড়া আদিবাসী গ্রামে দেখা গেল ভিন্ন চিত্র। এখানে আবির বা কৃত্রিম রঙ ব্যবহার করা হয় না। সাল গাছের রেণু ও ফুলের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে পালন করা হয় বাহা উৎসব। গ্রামের বাসিন্দা মতিলাল সরেন জানান, পুরোহিত বাড়ি বাড়ি ফুল দিয়ে যান, যা ‘বাহা বাস্কি’ নামে পরিচিত। সেই ফুলের জল ও রেণু দিয়ে ধামসা-মাদলের তালে তালে নাচ-গান, জল খেলা ও সারাদিনের উৎসব পালিত হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের পদযাত্রা দোল উৎসবে সামিল হন অগ্নিমিত্রা পাল। বার্নপুর স্টেশন রোড থেকে শুরু হওয়া বর্ণাঢ্য পদযাত্রায় তিনি পথচারীদের আবির দিয়ে শুভেচ্ছা জানান। আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির ২০তম বর্ষ আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির উদ্যোগে পালিত হলো ২০তম বসন্ত উৎসব। রামসায়ের ময়দান থেকে প্রভাত ফেরি বেরিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে। কীর্তন ও ধামসা মাদলের তালে তালে উৎসব মুখর হয়ে ওঠে এলাকা। পাণ্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে দোল উৎসব খনি অঞ্চল পাণ্ডবেশ্বর বিধানসভায় লাউদোহা ফুটবল গ্রাউন্ডে প্রায় ১৫০টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর ফরিদপুর থানা থেকে লাউদোহা ব্লক অফিস পর্যন্ত শোভাযাত্রা হয়। তিনি বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বার্তা দিতেই এই আয়োজন। বাংলা পক্ষের বসন্ত উৎসব, বেনাচিতিতে ঐক্যের বার্তা দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় বেনাচিতির জলখাবার গলিতে বাংলা পক্ষ-এর উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব। ভাষা, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের বার্তা সামনে রেখেই এই আয়োজন বলে জানানো হয়। স্বদেশ সংঘ ময়দানে পরিবেশবান্ধব বসন্ত উৎসব দুর্গাপুরের বি-জোনের স্বদেশ সংঘ ময়দানে অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল-এর উদ্যোগে দ্বিতীয় বর্ষের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। বিনামূল্যে পরিবেশবান্ধব আবির, শরবত ও নানা স্ন্যাকসের ব্যবস্থা ছিল। ডিজে সঙ্গীত ও গেম শো-তে ছোট থেকে বড় সকলেই অংশ নেন। বাঁকুড়ায় হোলিতে রাজনৈতিক রঙ বাঁকুড়া-র মাচানতলায় দোল উৎসবে সামিল হন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুরপ্রধান অলকা সেন মজুমদার। আবির খেলায় অংশ নিয়ে সাংসদ বলেন, উৎসবের উচ্ছ্বাস নির্বাচনের পরও চলবে। রঙ, সংস্কৃতি, ঐতিহ্য ও রাজনৈতিক উপস্থিতি— সব মিলিয়ে দোল ও বসন্ত উৎসব পশ্চিম বর্ধমান ও সংলগ্ন জেলায় হয়ে উঠল মিলন ও সম্প্রীতির এক বর্ণাঢ্য উদযাপন।

फोटो गैलरी

14 तस्वीरें
Gallery image 1
Gallery image 2
Gallery image 3
+ 11और तस्वीरें
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দোল ও বসন্ত উৎসবে রঙিন পশ্চিম বর্ধমান, | Nirbhik Bangla | নির্ভীক বাংলা