Nirbhik Bangla
पश्चिम बर्धमान

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আজ, পশ্চিম বর্ধমানে ৯৪টি কেন্দ্রে বসছে পরীক্ষার্থী — প্রস্তুত জেলা প্রশাসন

শ্যাম দাস, নির্ভীক বাংলা,আসানসোল ও দুর্গাপুর, বৃহস্পতিবার: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকে। পরীক্ষা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল...

Abdul Haque
Abdul Haque
11 जून 2026 को 09:36 pm बजे
WhatsApp
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আজ, পশ্চিম বর্ধমানে ৯৪টি কেন্দ্রে বসছে পরীক্ষার্থী — প্রস্তুত জেলা প্রশাসন
श्याम दास, निर्विक भा इंगाली, सहसोल व दुर्गापुर, गुरुवार : उच्च माध्यमिक परीक्षा 2026 गुरुवार से शुरू हो रही है. परीक्षण जारी रहेगा|निर्भीक बांग्ला फोटो

শ্যাম দাস, নির্ভীক বাংলা,আসানসোল ও দুর্গাপুর, বৃহস্পতিবার: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকে। পরীক্ষা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি একাদশ শ্রেণির পরীক্ষাও নেওয়া হবে, যা মার্চ মাসের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় এ বছর মোট ২১,৮৪৬ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী ১৮,৪৮৫ জন। তাঁদের মধ্যে ছাত্রী ১০,১০৬ জন এবং ছাত্র ৮,৩৭৯ জন। চতুর্থ সেমিস্টারে আসানসোল মহকুমায় মোট পরীক্ষার্থী ১০,৫২৮ জন (ছাত্রী ৫,৮৬৪ ও ছাত্র ৪,৬৬৪)। দুর্গাপুর মহকুমায় পরীক্ষার্থী ৭,৯৫৭ জন (ছাত্রী ৪,২৪২ ও ছাত্র ৩,৭১৫)। তৃতীয় সেমিস্টারে পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থী ২,২৮৪ জন। এর মধ্যে আসানসোল মহকুমায় ১,২৫২ জন (ছাত্র ৬৪০ ও ছাত্রী ৬১২) এবং দুর্গাপুর মহকুমায় ১,০৩২ জন (ছাত্র ৫৭৭ ও ছাত্রী ৪৫৫)। এছাড়া পুরনো সিলেবাসে এ বছর পরীক্ষায় বসছেন ১,০৭৭ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে আসানসোল মহকুমায় ৬৯৭ জন (ছাত্র ২৮০ ও ছাত্রী ৪১৭) এবং দুর্গাপুর মহকুমায় ৩৮০ জন (ছাত্র ১৭৫ ও ছাত্রী ২০৫)। এবার পশ্চিম বর্ধমান জেলায় মোট ৯৪টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে ১৮টি মূল কেন্দ্র এবং ৭৬টি উপকেন্দ্র। আসানসোল মহকুমায় রয়েছে ৯টি মূল কেন্দ্র ও ৪৩টি উপকেন্দ্র। দুর্গাপুর মহকুমায় ৯টি মূল কেন্দ্র ও ৩৩টি উপকেন্দ্র রাখা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা মেনে যাতে পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে একাধিক বৈঠক করা হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আজ, পশ্চিম বর্ধমানে ৯৪টি কেন্দ্রে বসছে পরীক্ষার্থী — প্রস্তুত জেলা প্রশাসন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা