Nirbhik Bangla
राजनीति

পশ্চিম বর্ধমানে ৯ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কুলটির বরাকরে উল্লাস সমর্থকদের

নির্ভীক বাংলা ,নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলায় ৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল Indian National Congress।...

Abdul Haque
Abdul Haque
5 जुलाई 2026 को 07:36 pm बजे
WhatsApp
পশ্চিম বর্ধমানে ৯ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কুলটির বরাকরে উল্লাস সমর্থকদের
निडर बंगाली, निज संवाददाता, आसनसोल: आगामी राज्य विधानसभा चुनावों से पहले, पश्चिम बंगाल विधानसभा क्षेत्र में भारतीय राष्ट्रीय कांग्रेस|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলায় ৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল Indian National Congress। প্রার্থী ঘোষণার পর থেকেই জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। ঘোষিত তালিকা অনুযায়ী পাণ্ডবেশ্বর থেকে উত্তম কুমার রায়, দুর্গাপুর পূর্ব থেকে দেবেশ চক্রবর্তী, দুর্গাপুর পশ্চিম থেকে তরুণ রায়, রানীগঞ্জ থেকে ফাইয়াজ আহমেদ, জামুরিয়া থেকে তরুণ কুমার গাঙ্গুলী, আসানসোল দক্ষিণ থেকে সৌভিক মুখার্জি, আসানসোল উত্তর থেকে প্রসেনজিৎ পুইতান্ডি, কুলটি থেকে রবি যাদব এবং বারাবনি থেকে জয়দেব রায়কে প্রার্থী করা হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পর কুলটি বিধানসভা এলাকায় বিশেষ করে বরাকরে দেখা যায় উৎসবের আবহ। রাত প্রায় ৯টা নাগাদ রবি যাদবের সমর্থনে রাস্তায় নেমে আসেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। বাজি ফাটানো, আবির খেলা এবং মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ উদযাপন করেন তাঁরা। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, এবার নির্বাচনে জেলায় ভালো ফল করবে দল। অন্যদিকে, প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোরদার প্রচারযুদ্ধ শুরু হয়েছে পশ্চিম বর্ধমানে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পশ্চিম বর্ধমানে ৯ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কুলটির বরাকরে উল্লাস সমর্থকদের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা