Nirbhik Bangla
राजनीति

स्मार्ट मीटर रद्द करने की मांग को लेकर रूपनारायणपुर बिजली कार्यालय में सीपीआई(एम) का ज्ञापन

निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल: राज्य भर में स्मार्ट मीटर लगाने की सरकारी योजना का विरोध करते हुए सोमवार को रूपनारायणपुर बिजली वितरण कार्यालय (WBSEDCL CCC) में स्मारिका पत्र जमा किया सीपीआई (एम) ने...

Abdul Haque
Abdul Haque
14 अगस्त 2026 को 05:36 pm बजे
WhatsApp
स्मार्ट मीटर रद्द करने की मांग को लेकर रूपनारायणपुर बिजली कार्यालय में सीपीआई(एम) का ज्ञापन
निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल: राज्य भर में स्मार्ट मीटर लगाने की सरकारी योजना का विरोध करते हुए सोमवार को रूपनाराय — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: রাজ্যজুড়ে স্মার্ট মিটার বসানোর সরকারি পরিকল্পনার বিরোধিতা করে সোমবার রূপনারায়ণপুর বিদ্যুৎ বণ্টন দপ্তরে (WBSEDCL CCC) স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)-এর সালানপুর এরিয়া কমিটি। স্মার্ট মিটারকে "জনবিরোধী" আখ্যা দিয়ে দলীয় নেতৃত্বের দাবি, এই ব্যবস্থা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাবে। সিপিআই(এম)-এর অভিযোগ, ২০০৩ সালের বিদ্যুৎ আইনের বিধানকে উপেক্ষা করে রাজ্যজুড়ে জোরপূর্বক স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই বিদ্যুৎ দপ্তরের স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস)-এর কাছে ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, বিদ্যুৎ আইন, ২০০৩-এর ৪৭(২) ধারা অনুযায়ী প্রিপেইড স্মার্ট মিটার বসানো সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছার উপর নির্ভরশীল হতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া কোনও অবস্থাতেই স্মার্ট মিটার বসানো যাবে না। পাশাপাশি পোস্টপেইড মোডেও স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করা হয়েছে। এছাড়াও, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ই-মেলের মাধ্যমে বিদ্যুৎ বিল পাঠানোর প্রক্রিয়া বন্ধ করা, স্মার্ট মিটার বসানোর নামে অতিরিক্ত মিটার ভাড়া বা সার্ভিস চার্জ না নেওয়া এবং গ্রাহক চাইলে বর্তমান সচল মিটার বহাল রাখার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বিদ্যুৎ কোনও বাণিজ্যিক পণ্য নয়, এটি একটি অত্যাবশ্যক জনপরিষেবা। তাই বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বণ্টন ব্যবস্থায় কোনও বেসরকারিকরণ বা ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালু করা যাবে না। পাশাপাশি বিদ্যুতের মূল্য হ্রাস, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং সালানপুর ব্লকে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নতির পাশাপাশি দ্রুত নৈশকালীন পরিষেবা চালুর দাবিও জানানো হয়েছে। এদিন সিপিআই(এম)-এর পক্ষ থেকে দেবাশিস দে, মনোজ দত্ত, প্রদীপ দত্ত, সুব্রত চ্যাটার্জী ও তপসী চৌধুরীর যৌথ স্বাক্ষরিত স্মারকলিপি রূপনারায়ণপুর সিপিসির আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। দলীয় নেতৃত্বের হুঁশিয়ারি, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সিপিআই(এম)।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
स्मार्ट मीटर रद्द करने की मांग को लेकर रूपनारायणपुर बिजली कार्यालय में सीपीआई(एम) का ज्ञापन | Nirbhik Bangla | নির্ভীক বাংলা