নিজস্ব সংবাদদাতা, নির্ভীক বাংলা,| আসানসোল বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। সেই জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে সব ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মেয়র। বিধান উপাধ্যায় জানান, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। ওই বৈঠকে নির্বাচন-পরবর্তী হিংসা, দলীয় কর্মীদের গ্রেপ্তার এবং বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি। মেয়রের বক্তব্য, এই বিষয়গুলি তিনি এর আগেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন। তাই একটি সাক্ষাৎ বা একটি ছবি থেকে রাজনৈতিক দলবদলের জল্পনা করা সম্পূর্ণ ভিত্তিহীন। সব জল্পনায় ইতি টেনে বিধান উপাধ্যায় বলেন, “আমি তৃণমূলে ছিলাম, আছি এবং তৃণমূলেই থাকব। বিরোধী দলনেতার সঙ্গে দেখা করার অর্থ এই নয় যে আমি দল পরিবর্তন করছি।” মেয়রের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হওয়া জল্পনা কতটা থামে, এখন সেদিকেই নজর।
राज्य
ऋतब्रत के साथ फोटो वायरल, मेयर बिधान उपाध्याय ने अफवाहों पर विराम लगा दिया
निर्भीक बांग्ला के अपने संवाददाता, आसनसोल। विपक्ष के नेता ऋतब्रत बनर्जी के साथ आसनसोल नगर निगम के मेयर बिधान उपाध्याय की एक तस्वीर सोशल मीडिया पर वायरल होने के कारण राजनीति गरमा गई है...

निर्भीक बांग्ला के अपने संवाददाता, आसनसोल। विपक्ष के नेता ऋतब्रत बनर्जी के साथ आसनसोल नगर निगम के मेयर बिधान उपाध्याय की — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
