নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার ৭ নম্বর ওয়ার্ডের বালানপুর গ্রামে জমি-বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। শুক্রবার সিংপাড়া ও বাউরীপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ইটবৃষ্টি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে মহিলা-সহ বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে বাউরীপাড়ার বাসিন্দারা জামুড়িয়া–রানীগঞ্জগামী প্রধান সড়কের মিঠাপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবারের সংঘর্ষের সময় সিংপাড়ার কয়েকজন যুবক বাউরীপাড়ার একাধিক মহিলাকে মারধর করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে তারা অবরোধে সামিল হন। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পুলিশ জানায়, অভিযোগের তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
राज्य
जमीन विवाद के कारण संघर्ष, अगले दिन गिरफ्तारी की मांग को लेकर बालानपुर में रास्ता रोका गया
निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल: पश्चिम बर्धमान के जामुरिया थाना के ७ नंबर वार्ड के बालानपुर गाँव में जमीन विवाद को लेकर दो पक्षों के बीच हुई झड़प की घटना में तनाव फैल गया। शुक्रवार को स...

निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल: पश्चिम बर्धमान के जामुरिया थाना के ७ नंबर वार्ड के बालानपुर गाँव में जमीन विवाद को ल — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
