নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বারাবনি বিধানসভার পানুরিয়া হাটতলা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। শনিবার কয়েকশো মহিলা একত্রিত হয়ে নিজেদের উদ্যোগে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন। উপস্থিত মহিলাদের দাবি, তাঁদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে জমা পড়েছে। এই আর্থিক সহায়তা পেয়ে তাঁরা খুশি প্রকাশ করেন। মহিলাদের বক্তব্য, সরকার সব সম্প্রদায়ের মানুষের কথা ভেবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা সংখ্যালঘু পরিবারের মহিলারা এই সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন। এজন্য তাঁরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার আনন্দে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বাজার এলাকায় একত্রিত হয়ে মহিলারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং প্রকল্পের সুবিধা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
राज्य
अन्नपूर्णा भंडार के टака अकाउंट में, मिठाई वितरित कर उच्चस्वास प्रकट अल्पसंख्यक समुदाय की महिलाओं ने
निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल: अन्नपूर्णा भंडार परियोजना की वित्तीय सहायता की राशि बैंक खाते में पहुंचते ही बाराबनी विधानसभा के पानूरिया हाटतला क्षेत्र के स्थानीय लोगों में खुशी की लहर दौड़ गई।

निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल: अन्नपूर्णा भंडार परियोजना की वित्तीय सहायता की राशि बैंक खाते में पहुंचते ही बाराबनी — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
