নির্ভীক বাংলা,জামুড়িয়া: সিঘারন নদীর সংরক্ষণ এবং দূষণমুক্ত পরিবেশের দাবিতে শনিবার জামুড়িয়ার শিল্পাঞ্চলের ভূত বাংলো এলাকায় অবস্থিত shyamsteel.in�-এর সিআরএম ইউনিটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল নদী বাঁচাও কমিটি। আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েক বছরে নদীর দুই তীরে ব্যাপক হারে দখলদারি ও অবৈধ নির্মাণের ফলে সিঘারন নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, নদীর তীরবর্তী সমস্ত অবৈধ দখল ও নির্মাণ দ্রুত উচ্ছেদ করে নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, শিল্পাঞ্চলের বিভিন্ন কার্যকলাপের কারণে নদীর দূষণ বেড়েছে। তাই নদীকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে কারখানা কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা গ্রহণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান তুলে নদী রক্ষার দাবিতে সরব হন। পরে নদী বাঁচাও কমিটির প্রতিনিধিদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীদের উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কারখানা কর্তৃপক্ষ দাবি ও অভিযোগগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয়। তবে নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র আশ্বাসে সন্তুষ্ট না থেকে তারা পরিস্থিতির উপর নজর রাখবে। দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সিঘারন নদী সংরক্ষণকে কেন্দ্র করে এই আন্দোলন এলাকায় পরিবেশ রক্ষা ও নদী পুনরুদ্ধারের প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। এখন নজর থাকবে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।
राज्य
सिगहरन नदी बचाओ आंदोलन, कारखाना प्राधिकरण के साथ बैठक में समाधान की आशा
निर्भीक बांग्ला, जामुड़िया: शनिवार को जामुड़िया के औद्योगिक क्षेत्र के भूत बांगलो क्षेत्र में स्थित श्यमस्टील.इन के सीआरएम यूनिट के सामने सिगहरन नदी के संरक्षण और प्रदूषण मुक्त वातावरण की मांग को लेकर विरोध प्रदर्शन किया गया।

निर्भीक बांग्ला, जामुड़िया: शनिवार को जामुड़िया के औद्योगिक क्षेत्र के भूत बांगलो क्षेत्र में स्थित श्यमस्टील.इन के सीआ — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
