Nirbhik Bangla
राज्य

বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল গ্রেফতার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

নির্ভীক বাংলা,রানীগঞ্জ: রাণীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডলকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ। তাঁর গ্রেফতারিকে ...

Abdul Haque
Abdul Haque
5 अगस्त 2026 को 01:36 am बजे
WhatsApp
বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল গ্রেফতার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য
निडर बंगाली, रानीगंडी : रानीगंज पुलिस कमिश्नरेट की रानीगंज थाना पुलिस ने रानीगंज प्रखंड के ग्राम पंचायत सिधान मंडल के उप मुखिया को गिरफ्तार कर लिया.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,রানীগঞ্জ: রাণীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডলকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর, হুমকি প্রদান, নির্বাচনের সময় বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলা, বালি পাচার এবং পঞ্চায়েতের বিভিন্ন আর্থিক অনিয়ম ও তছরুপের ঘটনায় তাঁর নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল এবং সেই সূত্রেই এই গ্রেফতারি। বিজেপির আসানসোল দক্ষিণ গ্রামীণ অঞ্চলের মণ্ডল সভাপতি পরিমল মাজি দাবি করেন, বিভিন্ন নির্বাচনের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ভয় দেখানো ও হামলা চালানোর ঘটনায় সিধান মণ্ডলের ভূমিকা ছিল। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়, অত্যাচার, দুর্নীতি ও লুটপাটের যে অভিযোগ জমা পড়ছে, তার ফলেই একের পর এক নেতা পুলিশের জালে ধরা পড়ছেন। আগামী দিনে এই ধরনের গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে।” তবে সিধান মণ্ডল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনও ভিত্তি নেই। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।” ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্তের স্বার্থে বিস্তারিত মন্তব্য করা হয়নি। তদন্তের অগ্রগতির ওপর নজর রাখছে রাজনৈতিক মহল।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল গ্রেফতার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য | Nirbhik Bangla | নির্ভীক বাংলা