Nirbhik Bangla
राज्य

খোট্টাডিহী কোলিয়ারিতে সানডে চালুর দাবিতে ধরনায় বিএমএস, উত্তেজনা পাণ্ডবেশ্বরে

নির্ভীক বাংলা, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহী কোলিয়ারিতে সানডে চালুর দাবিতে শনিবার সকাল থেকে কোলিয়ারির সামনে ধরনায় বসল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) শ্রমিক সংগঠন ও ইসি...

Abdul Haque
Abdul Haque
30 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
খোট্টাডিহী কোলিয়ারিতে সানডে চালুর দাবিতে ধরনায় বিএমএস, উত্তেজনা পাণ্ডবেশ্বরে
निर्भिक बांग्ला, पांडवेश्वर: पांडवेश्वर क्षेत्र के खोट्टाडीही कोलियरी में रविवार चालू की मांग को लेकर भारती शनिवार सुबह से कोलियरी के सामने धरने पर बैठ गये.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহী কোলিয়ারিতে সানডে চালুর দাবিতে শনিবার সকাল থেকে কোলিয়ারির সামনে ধরনায় বসল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) শ্রমিক সংগঠন ও ইসিএল কর্মীরা। ম্যানেজমেন্টের পক্ষ থেকে সানডে বন্ধের নোটিশ জারি হওয়ার পরেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা গেছে, খোট্টাডিহী কোলিয়ারিতে প্রায় ১,৩০০ ইসিএল কর্মী কাজ করেন। সম্প্রতি ম্যানেজমেন্টের তরফে সানডে বন্ধের সিদ্ধান্ত জানানো হলে শ্রমিকদের একাংশ তার বিরোধিতা করে আন্দোলনে নামে। তাঁদের দাবি, সানডে চালু রাখতে হবে এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। ধর্নামঞ্চ থেকে বিএমএস নেতা মিলন ঘোষ অভিযোগ করেন, অতীত থেকেই ম্যানেজমেন্ট সানডে বন্ধ করার চেষ্টা করে আসছে। তাঁর দাবি, পূর্ববর্তী সময়ে কিছু শ্রমিক সংগঠন ও ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতার ফলে শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার প্রভাব এখনও পড়ছে। মিলন ঘোষ বলেন, “শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আমরা আন্দোলনে নেমেছি। যতক্ষণ না ম্যানেজমেন্ট সানডে চালুর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ এই ধরনা চলবে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ভারতীয় মজদুর সংঘ। ঘটনাকে কেন্দ্র করে খোট্টাডিহী কোলিয়ারি এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। তবে এই বিষয়ে কোলিয়ারি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। শ্রমিকদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ এবং ম্যানেজমেন্টের অবস্থানের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
খোট্টাডিহী কোলিয়ারিতে সানডে চালুর দাবিতে ধরনায় বিএমএস, উত্তেজনা পাণ্ডবেশ্বরে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা