Nirbhik Bangla
राज्य

আসন্ন কুরবানী উপলক্ষে বারাবনিতে শান্তি কমিটির বৈঠক, সম্প্রীতির বার্তা প্রশাসনের

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: আসন্ন কুরবানী উৎসবকে সামনে রেখে রবিবার বারাবনি থানার উদ্যোগে দোমোহানি বাজারের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়। উৎসবকে...

Abdul Haque
Abdul Haque
29 जुलाई 2026 को 09:36 pm बजे
WhatsApp
আসন্ন কুরবানী উপলক্ষে বারাবনিতে শান্তি কমিটির বৈঠক, সম্প্রীতির বার্তা প্রশাসনের
निडर बंगाली, श्याम दास, आसनसोल: आगामी कोरबानी त्योहार के मद्देनजर रविवार को बारबनी पुलिस स्टेशन द्वारा दोमहानी बाजार में एक निजी बैठक कक्ष का आयोजन किया गया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: আসন্ন কুরবানী উৎসবকে সামনে রেখে রবিবার বারাবনি থানার উদ্যোগে দোমোহানি বাজারের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন Dibyendu Mukherjee, Arijit Roy, Mihir Kumar De, Shiladitya Bhattacharya এবং Jayanta Dule। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কুরবানী উপলক্ষে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকে বারাবনি ব্লকের বিভিন্ন এলাকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত থেকে উৎসবের সময় পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বার্তা দেন। বক্তারা সকলকে আইন মেনে চলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়, কোনও রকম অপ্রীতিকর ঘটনা বা গুজব ছড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসন্ন কুরবানী উপলক্ষে বারাবনিতে শান্তি কমিটির বৈঠক, সম্প্রীতির বার্তা প্রশাসনের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা