Nirbhik Bangla
राज्य

১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল মালবোঝাই কন্টেনার, যান চলাচলে ব্যাঘাত

নির্ভীক বাংলা,দুর্গাপুর : ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের পিয়ালা এলাকায়। চলন্ত অবস্থায় উল্টে গেল একটি মালবোঝাই কন্টেনার। দুর্ঘটনার জেরে জাতী...

Abdul Haque
Abdul Haque
29 जुलाई 2026 को 01:36 pm बजे
WhatsApp
১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল মালবোঝাই কন্টেনার, যান চলাচলে ব্যাঘাত
निर्भीक बंगाली, दुर्गापुर: राष्ट्रीय राजमार्ग 19 पर दुर्गापुर पियाला इलाके के चंचल चरपाल केंद्र में एक सड़क दुर्घटना हुई. एक उत्पाद वाहक|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর : ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের পিয়ালা এলাকায়। চলন্ত অবস্থায় উল্টে গেল একটি মালবোঝাই কন্টেনার। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচলে ব্যাঘাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালবোঝাই কন্টেনারটি কলকাতার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সোমবার সকালে পিয়ালা এলাকায় পৌঁছতেই আচমকা একটি বড় গাড়ির সঙ্গে ধাক্কা লাগে কন্টেনারটির। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে আসানসোল থেকে বর্ধমানমুখী লেনে উল্টে যায় বিশাল কন্টেনারটি। দুর্ঘটনার পর জাতীয় সড়কের একাংশে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া কন্টেনারটি সরানোর কাজ শুরু করে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল মালবোঝাই কন্টেনার, যান চলাচলে ব্যাঘাত | Nirbhik Bangla | নির্ভীক বাংলা