নির্ভীক বাংলা,দুর্গাপুর : দামোদর নদে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম আয়ুশ শর্মা (১৫)। সে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার সিনেমা হল রোডের বাসিন্দা এবং বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দুই বন্ধুকে নিয়ে দামোদর নদে স্নান করতে যায় আয়ুশ। প্রথমে নদীর ধারে জলকেলি চললেও আচমকাই গভীর জলে চলে যায় সে। সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে জলের তলায় তলিয়ে যেতে থাকে কিশোরটি। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তড়িঘড়ি খোঁজাখুঁজি শুরু হয়। দীর্ঘক্ষণ তল্লাশির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয় আয়ুশের নিথর দেহ। পরে তাকে Durgapur Sub-Divisional Hospital-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান পরিবারের সদস্য ও আত্মীয়রা। একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
जीवन शैली
দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের
নির্ভীক বাংলা,দুর্গাপুর : দামোদর নদে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম আয়ুশ শর্মা (১৫)। সে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার সিনেমা হল রোডের বাসিন্দা এবং ব...

बहादुर बंगाली, दुर्गापुर: दामोदर नदी में नहाने के दौरान एक किशोर की दर्दनाक मौत हो गयी. दाखिल का नाम आयुष शर्मा (15) है। वह दुर्गापुर का रसोइया ओव है|निर्भीक बांग्ला फोटो
