Nirbhik Bangla
राज्य

ADDA-র জমি ও ফাইলে দুর্নীতির অভিযোগ,

নির্ভীক বাংলা,দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-র কার্যালয়ে মঙ্গলবার বৈঠক করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক...

Abdul Haque
Abdul Haque
27 जुलाई 2026 को 09:36 am बजे
WhatsApp
ADDA-র জমি ও ফাইলে দুর্নীতির অভিযোগ,
निर्भीक बांग्ला, दुर्गापुर: दुर्गापुर पूर्व के विधायक चंद्रशेखर बंद्या ने मंगलवार को आसनसोल दुर्गापुर विकास बोर्ड (एडीडीए) कार्यालय में बैठक की.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-র কার্যালয়ে মঙ্গলবার বৈঠক করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোরুই। এদিন তাঁরা ADDA-র CEO সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ ঘোরুই জানান, ADDA-র অধীন একাধিক জমি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সমস্ত বিষয়ের বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্ত করা হবে বলেও তাঁরা জানান। এদিন শহরের পার্কিং সমস্যার বিষয়টিও তুলে ধরেন দুই বিধায়ক। তাঁদের দাবি, দুর্গাপুর শহরে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তাঁরা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ADDA-র জমি ও ফাইলে দুর্নীতির অভিযোগ, | Nirbhik Bangla | নির্ভীক বাংলা