Nirbhik Bangla
राज्य

কোচবিহারে ফিরেই উত্তরবঙ্গের উন্নয়নের আশ্বাস স্পিকার রথীন্দ্রনাথ বোসের

নির্ভীক বাংলা,কোচবিহার: বিধানসভায় স্পিকার পদে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজের শহর কোচবিহারে ফিরলেন Rathindranath Bose। রবিবার নিউ কোচবিহার স্টেশনে পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থক ও...

Abdul Haque
Abdul Haque
26 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
কোচবিহারে ফিরেই উত্তরবঙ্গের উন্নয়নের আশ্বাস স্পিকার রথীন্দ্রনাথ বোসের
निडर बंगाली व्यवहार, कोच: विधानसभा अध्यक्ष का पद संभालने के बाद रथींद्रनाथ बोस पहली बार अपने गृह नगर कूच बिहार लौटे। बीजेपी कार्यकर्ता-समर्थक|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,কোচবিহার: বিধানসভায় স্পিকার পদে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজের শহর কোচবিহারে ফিরলেন Rathindranath Bose। রবিবার নিউ কোচবিহার স্টেশনে পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ে। স্টেশন থেকে হুড খোলা গাড়িতে শহরজুড়ে শোভাযাত্রা করেন তিনি। এরপর তিনি Madan Mohan Temple-এ পুজো দেন এবং বিজেপির পার্টি অফিসে যান। সেখানে জেলা বিজেপির পক্ষ থেকে স্পিকারকে সংবর্ধনা জানানো হয়। পরে কোচবিহার শহরের দেবীবাড়িতে নিজের বাড়িতে ফেরেন তিনি। ছেলেকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তাঁর বৃদ্ধা মা ও পরিবারের সদস্যরা। ফুল, শঙ্খধ্বনি ও আশীর্বাদের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। মায়ের হাতে পায়েস খেতেও দেখা যায় স্পিকারকে। নিউজ লাইভ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে Rathindranath Bose বলেন, “প্রধানমন্ত্রী Narendra Modi যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করব। উত্তরবঙ্গের মানুষ প্রধানমন্ত্রীকে ভালোবাসেন এবং প্রধানমন্ত্রীও উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেন।” তিনি আরও বলেন, “২০১৯ সালে কোচবিহারে ৯টির মধ্যে ৭টি আসনে বিজেপি জয় পেয়েছিল। এবারের নির্বাচনের ফলের পর উত্তরবঙ্গের মানুষ সুখে-শান্তিতে থাকবেন। উত্তরবঙ্গের জন্য প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্পের কথা বলেছেন, সেগুলি একশো শতাংশ বাস্তবায়িত হবে।”

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কোচবিহারে ফিরেই উত্তরবঙ্গের উন্নয়নের আশ্বাস স্পিকার রথীন্দ্রনাথ বোসের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা