Nirbhik Bangla
राज्य

৫৫ দিন ধরে দিশম আদিবাসী গাঁওতার ধর্না, আশ্বাস দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশে একাধিক দাবিতে টানা ৫৫ দিন ধরে ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছে দিশম আদিবাসী গাঁওতা। শিক্ষা, জমির অধিকার,...

Abdul Haque
Abdul Haque
25 जुलाई 2026 को 07:36 pm बजे
WhatsApp
৫৫ দিন ধরে দিশম আদিবাসী গাঁওতার ধর্না, আশ্বাস দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু
निर्भीक बंगाली, दुर्गापुर: दिशाम लगातार 55 दिनों से दुर्गापुर शहर के मध्य में भगत सिंह स्पोर्ट्स स्टेडियम के पास विरोध प्रदर्शन कर रहा है।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশে একাধিক দাবিতে টানা ৫৫ দিন ধরে ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছে দিশম আদিবাসী গাঁওতা। শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে শনিবার উপস্থিত হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী Khudiram Tudu। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির পাট্টা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষিত হয়েছে। সেই কারণেই নির্বাচনের আগে ছয় দফা দাবিকে সামনে রেখে এই লাগাতার ধর্না শুরু করা হয়েছে। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কাঁকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন, আইকিউ সিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং এসআইআর তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করা। পাশাপাশি আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়েছে। ধর্নামঞ্চে এসে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, প্রাক্তন সরকার আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি পূর্ণমন্ত্রী হিসেবে সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে দেখছেন। এলাকার বিধায়ক Chandrashekhar Bandyopadhyay ও Lakshman Ghorui এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়াও কাঁকসার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের বিভিন্ন সমস্যার বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
৫৫ দিন ধরে দিশম আদিবাসী গাঁওতার ধর্না, আশ্বাস দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু | Nirbhik Bangla | নির্ভীক বাংলা