Nirbhik Bangla
राज्य

নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তায় জোর

নির্ভীক বাংলা,কলকাতা: রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন-এ সোমবার রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিল...

Abdul Haque
Abdul Haque
24 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তায় জোর
निडर बंगाली, कोलकाता: राज्य में कानून, व्यवस्था और प्रशासनिक स्थिति की समीक्षा के लिए सोमवार को एक महत्वपूर्ण उच्च स्तरीय बैठक हुई.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,কলকাতা: রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন-এ সোমবার রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘামিত্রা ঘোষ, রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্ত এবং অজয় নন্দ। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি, দ্রুত পরিষেবা প্রদান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, দায়িত্বশীল ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি রাজ্যের সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তায় জোর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা