Nirbhik Bangla
राजनीति

ঝাঁটা হাতে সাফাই অভিযানে নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি

নির্ভীক বাংলা , পাণ্ডবেশ্বর : নবনির্বাচিত বিধায়ক হওয়ার পরও সাধারণ মানুষের সঙ্গে মাটির টান অটুট রাখলেন জিতেন্দ্র তেওয়ারি। বিলাসবহুল জীবনযাপন থেকে দূরে সরে গ্রামবাংলার মানুষের মাঝ...

Abdul Haque
Abdul Haque
23 जुलाई 2026 को 09:36 pm बजे
WhatsApp
ঝাঁটা হাতে সাফাই অভিযানে নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি
निर्वेक बंगाली, पांडवेश्वर: नवनिर्वाचित विधायक बनने के बाद भी जितेंद्र तिवारी ने आम आदमी से अपना संपर्क बनाए रखा. ग्रामीण या|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা , পাণ্ডবেশ্বর : নবনির্বাচিত বিধায়ক হওয়ার পরও সাধারণ মানুষের সঙ্গে মাটির টান অটুট রাখলেন জিতেন্দ্র তেওয়ারি। বিলাসবহুল জীবনযাপন থেকে দূরে সরে গ্রামবাংলার মানুষের মাঝে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করে পরিবেশ সচেতনতার বার্তা দিতে দেখা গেল তাঁকে। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে সাধারণ মানুষের খোঁজখবর নিতে পৌঁছন জিতেন্দ্র তেওয়ারি। প্রিয় নেতাকে সামনে পেয়ে গ্রামবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পুষ্পবৃষ্টি ও পদ্মফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানান স্থানীয় বাসিন্দারা। গ্রাম পরিদর্শনের সময় জিতেন্দ্র তেওয়ারি নিজেই ঝাঁটা হাতে নিয়ে গ্রামের রাস্তা পরিষ্কার করতে শুরু করেন। তাঁর এই উদ্যোগে গ্রামবাসী ও দলীয় কর্মী-সমর্থকরাও সামিল হন। এদিন সাফাই অভিযানের মধ্যেই তিনি উপস্থিত সকলকে পরিচ্ছন্নতার বার্তা দেন। তিনি বলেন, “যারা মোদীজিকে ভালোবাসেন, তাঁরা আজ থেকেই শপথ নিন আগামী দিনে আমরা আমাদের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।” নবনির্বাচিত বিধায়কের এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষের একাংশের মতে, জনসংযোগের পাশাপাশি পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ঝাঁটা হাতে সাফাই অভিযানে নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা