“ নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, আসানসোল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বাড়িতে সমর্থক, সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যাতায়াত অব্যাহত রয়েছে। ফুলের মালা ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে পৌঁছে যাচ্ছেন অনেকে। এই আবহেই বৃহস্পতিবার সকালে জিতেন্দ্র তিওয়ারি-র আসানসোলের বাসভবনে শুভেচ্ছা জানাতে ভিড় জমে। সমর্থক ও স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে নির্বাচনী জয়ের অভিনন্দন জানান। এদিন ঊষা রজক তাঁর স্বামীকে নিয়ে জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পৌঁছে শুভেচ্ছা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, তিনি যখন আসানসোল পুরনিগম ছেড়েছিলেন, তখনই বলেছিলেন খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন। তাঁর দাবি, আগামী দিনে পুরনিগমেও বড় পরিবর্তন দেখা যাবে। তিনি বলেন, “আমি যে পতাকার উপর বিশ্বাস করি এবং যে পতাকা নিয়ে কাজ করি, খুব শীঘ্রই সেই পতাকাই পুরনিগমে যাবে।” এছাড়াও তিনি দাবি করেন, পুরনিগমে পতাকার পরিবর্তন হবেই এবং বিজেপির বোর্ড গঠিত হবে, মেয়র যে-ই থাকুন না কেন। বিজেপির জয়ের পর জেলার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের প্রতিনিধিদের বিজেপি নেতাদের শুভেচ্ছা জানাতে যাওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
राजनीति
যে পতাকার উপর বিশ্বাস করি, সেই পতাকাই যাবে পুরনিগমে” : বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি
“ নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, আসানসোল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বাড়িতে সমর্...

"
निडर बंगाली, निज संवाददाता, आसनसोल:
पश्चिम बंगाल विधानसभा चुनाव में भाजपा की बड़ी जीत के बाद जिले में राजनीतिक माहौल गरमाने लगा है|निर्भीक बांग्ला फोटो
