Nirbhik Bangla
राज्य

সীতারামপুরে খড় বোঝাই পিকআপে আগুন, বিদ্যুতের তারে লেগেই বিপত্তি

নির্ভীক বাংলা,সীতারামপুর, কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুরের SN Roy রোডে মঙ্গলবার ভোরে খড় বোঝাই একটি পিকআপ ভ্যানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। প...

Abdul Haque
Abdul Haque
22 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
সীতারামপুরে খড় বোঝাই পিকআপে আগুন, বিদ্যুতের তারে লেগেই বিপত্তি
निडर बंगाली,सीतारामपुर, कुल्टी थाना के नियामतपुर थाना क्षेत्र के एसएन रॉय रोड स्थित एसएन रॉय रोड में मंगलवार की सुबह एक पिकअप वैन में भीषण आग लग गयी.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,সীতারামপুর, কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুরের SN Roy রোডে মঙ্গলবার ভোরে খড় বোঝাই একটি পিকআপ ভ্যানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি উপচে পড়া খড়ে ভর্তি ছিল। চলার সময় বিদ্যুতের তারের সঙ্গে খড়ের সংস্পর্শে আসতেই আচমকাই আগুন ধরে যায়। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। ঘটনা বুঝতে পেরে চালক তড়িঘড়ি গাড়ি থামিয়ে নেমে পড়েন এবং খড় নামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে পিকআপ ভ্যানটির ইঞ্জিন ও টায়ার পুড়ে যায়। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রা গাড়িটিকে জলে ভরা একটি গর্তে ঠেলে ফেলেন। তারপরও কিছু সময় ধরে আগুন জ্বলতে দেখা যায়। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
সীতারামপুরে খড় বোঝাই পিকআপে আগুন, বিদ্যুতের তারে লেগেই বিপত্তি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা