Nirbhik Bangla
राज्य

বানপুরে ঐতিহ্যবাহী বাড়ি ময়দান মন্দিরে নতুন পরিচালন কমিটি গঠন

নির্ভীক বাংলা, আসানসোল : বানপুর-এর ঐতিহ্যবাহী বাড়ি ময়দান মন্দিরে নিয়ম মেনে গঠিত হলো নতুন পরিচালন কমিটি। প্রতি দু’বছর অন্তর এই কমিটি পুনর্গঠন করা হয় এবং সেই ধারাবাহিকতায় এবারও নব...

Abdul Haque
Abdul Haque
21 जुलाई 2026 को 09:36 pm बजे
WhatsApp
বানপুরে ঐতিহ্যবাহী বাড়ি ময়দান মন্দিরে নতুন পরিচালন কমিটি গঠন
निडर बंगाली, आसनसोल: नियमानुसार बानपुर के पारंपरिक घर मैदान मंदिर में नई संचालन समिति का गठन किया गया। यह समिति हर दो साल में होती है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, আসানসোল : বানপুর-এর ঐতিহ্যবাহী বাড়ি ময়দান মন্দিরে নিয়ম মেনে গঠিত হলো নতুন পরিচালন কমিটি। প্রতি দু’বছর অন্তর এই কমিটি পুনর্গঠন করা হয় এবং সেই ধারাবাহিকতায় এবারও নবনির্বাচিত সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন কমিটিতে যেমন অভিজ্ঞ সদস্যদের রাখা হয়েছে, তেমনি যুক্ত হয়েছেন একাধিক নতুন মুখ। ফলে মন্দির পরিচালনা ও উন্নয়নের কাজে আরও গতি আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও জানানো হয়েছে। ৬০ বছর বয়স পর্যন্ত কর্মরত থাকা সদস্যদের খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অবসর দেওয়া হবে। তবে তাঁদের অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে চুক্তির মাধ্যমে কিছু সদস্যকে পুনরায় দায়িত্বে রাখা হতে পারে। জানা গিয়েছে, ২০০২ সালে হওয়া চুক্তি বা এগ্রিমেন্ট অনুযায়ী বর্তমানে কর্মরত সদস্যরা ৬০ বছর পূর্ণ করলে অবসর গ্রহণ করবেন। সেই নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। নতুন কমিটি গঠনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদস্যরা জানান, মন্দিরের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই এই পুনর্গঠন করা হয়েছে। আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে মন্দিরের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বানপুরে ঐতিহ্যবাহী বাড়ি ময়দান মন্দিরে নতুন পরিচালন কমিটি গঠন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা