Nirbhik Bangla
मनोरंजन

বারাবনিতে টলিউড ম্যাজিক, বিধান উপাধ্যায়ের সমর্থনে ঋত্বিকা সেনের জোড়া রোড শো

নিজস্ব প্রতিনিধি,নির্ভীক বাংলা,আসানসোল: ভোট যত এগোচ্ছে, ততই জমে উঠছে বারাবনি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে নামল...

Abdul Haque
Abdul Haque
20 जुलाई 2026 को 01:36 am बजे
WhatsApp
বারাবনিতে টলিউড ম্যাজিক, বিধান উপাধ্যায়ের সমর্থনে ঋত্বিকা সেনের জোড়া রোড শো
निज प्रतिनिधि, भारतीय बंगाल, आसनसोल: जैसे-जैसे अधिक वोटों की गिनती हो रही है, बाराबनी विधानसभा क्षेत्र के लिए चुनाव प्रचार जोर पकड़ रहा है। आज जमीनी स्तर पर|निर्भीक बांग्ला फोटो
নিজস্ব প্রতিনিধি,নির্ভীক বাংলা,আসানসোল: ভোট যত এগোচ্ছে, ততই জমে উঠছে বারাবনি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে নামলেন টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন। সালানপুর ব্লকে তাঁর উপস্থিতিতে আয়োজিত দুটি মেগা রোড শো ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সকালে আল্লাডি মোড়ে পৌঁছে তিনি প্রথমে সিধু-কানুর মূর্তিতে মাল্যদান করেন। এরপর সেখান থেকেই শুরু হয় প্রথম রোড শো, যা কালীপাথর পর্যন্ত যায়। বিকেলে দ্বিতীয় রোড শো শুরু হয় লেফট ব্যাংক মোড় থেকে, যা দেন্দুয়া পর্যন্ত বিস্তৃত ছিল। দুটি রোড শো-তেই হুডখোলা গাড়িতে চড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান অভিনেত্রী। তাঁকে এক ঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে দলীয় কর্মীদের বেশ বেগ পেতে হয়। প্রচার চলাকালীন সংক্ষিপ্ত বক্তব্যে ঋত্বিকা সেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের উল্লেখ করেন এবং বিধান উপাধ্যায়কে সমর্থন করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের ধারাকে বজায় রাখতে ঘাসফুল শিবিরকে জয়ী করা প্রয়োজন। রাজনৈতিক মহলের মতে, তারকা প্রচারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ভোটের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করছে।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বারাবনিতে টলিউড ম্যাজিক, বিধান উপাধ্যায়ের সমর্থনে ঋত্বিকা সেনের জোড়া রোড শো | Nirbhik Bangla | নির্ভীক বাংলা