Nirbhik Bangla
राज्य

জামুড়িয়ায় উন্নয়ন নিয়ে তোপ, বেহাল রাস্তার অভিযোগে পথে বসলেন এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি

নির্ভীক বাংলা, আসানসোল, জামুরিয়া : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিল্পাঞ্চল জামুড়িয়ায় চড়ছে রাজনৈতিক পারদ। উন্নয়নের নামে প্রহসনের অভিযোগ তুলে রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন...

Abdul Haque
Abdul Haque
19 जुलाई 2026 को 11:36 pm बजे
WhatsApp
জামুড়িয়ায় উন্নয়ন নিয়ে তোপ, বেহাল রাস্তার অভিযোগে পথে বসলেন এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি
निडर बंगाली, आसनसोल, जमुरिया: आगामी विधानसभा चुनाव से पहले शिल्पांचल जमुरिया गुरची प्रभासिक कुचकावाज़। विकास के नाम पर तमाशा|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা, আসানসোল, জামুরিয়া : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিল্পাঞ্চল জামুড়িয়ায় চড়ছে রাজনৈতিক পারদ। উন্নয়নের নামে প্রহসনের অভিযোগ তুলে রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি এবং দলের কর্মী-সমর্থকরা। এদিন ৬০ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় থেকে জামুড়িয়া বাজারগামী প্রধান সড়কের ইকরা মোড়ে বেহাল রাস্তার অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার একাধিক অংশে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে, যেখানে জল জমে পুকুরের আকার নিয়েছে। ভারী যান চলাচলের ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে বলে দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভে এনসিপি প্রার্থী রিয়া মুখার্জির সঙ্গে উপস্থিত কর্মীরা “হরিরাম সিং হটাও, জামুড়িয়া বাঁচাও” স্লোগান তোলেন। প্রসঙ্গে রিয়া মুখার্জি অভিযোগ করেন, বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী হরেরাম সিং সাধারণ মানুষের এই দুর্ভোগ সম্পর্কে অবগত নন, কারণ তিনি নিজে এই রাস্তা ব্যবহার করেন না। তাঁর কথায়, “চাকদোলা থেকে জামুড়িয়া বাজার যাওয়ার এই রাস্তার অবস্থা উন্নয়নের প্রকৃত চিত্র তুলে ধরছে।” তিনি আরও দাবি করেন, গত পাঁচ বছরে রাস্তা, পানীয় জল ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। অন্যদিকে এনসিপি নেতা আকাশ ঘটক অভিযোগ করেন, গত দেড় বছরে একাধিকবার বর্তমান বিধায়ক হরেরাম সিং এবং তাঁর পুত্র প্রেম পাল সিং-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হলেও কোনও পদক্ষেপ হয়নি। তাঁর দাবি, সাধারণ মানুষ যেখানে ভাঙাচোরা রাস্তায় জীবন হাতে নিয়ে চলাচল করছেন, সেখানে শাসকদলের নেতারা জাতীয় সড়ক ব্যবহার করছেন। এনসিপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে রিয়া মুখার্জিকে জয়ী করলে এক বছরের মধ্যে এলাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। এদিকে পথচলতি সাধারণ মানুষের একাংশও একই অভিযোগ তুলেছেন—পরিবর্তনের আশায় ভোট দিলেও গত পাঁচ বছরে উন্নয়ন হয়নি, বরং রাস্তা, পানীয় জল ও দূষণের সমস্যাই বেড়েছে। ভোটের মুখে এই বিক্ষোভ ঘিরে জামুড়িয়া সহ গোটা শিল্পাঞ্চলের রাজনীতি এখন বেশ সরগরম।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
জামুড়িয়ায় উন্নয়ন নিয়ে তোপ, বেহাল রাস্তার অভিযোগে পথে বসলেন এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা