Nirbhik Bangla
मनोरंजन

পান্ডবেশ্বরে শ্রাবন্তী-ঝড়, নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনসমুদ্র

নির্ভীক বাংলা,পান্ডবেশ্বর, নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের উত্তাপে ফুটছে পান্ডবেশ্বর। সেই আবহে রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী Narendranath Chakraborty-এর সমর্থনে রোড শো করতে এসে কার্য...

Abdul Haque
Abdul Haque
19 जुलाई 2026 को 07:36 pm बजे
WhatsApp
পান্ডবেশ্বরে শ্রাবন্তী-ঝড়, নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনসমুদ্র
निर्भीक बंगाली, पांडबेश्वर, निज संवाददाता: पांडबेश्वर, चुनाव की गर्माहट है। इस लिहाज से वह रविवार को तृणमूल कांग्रेस के उम्मीदवार नहीं हैं|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,পান্ডবেশ্বর, নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের উত্তাপে ফুটছে পান্ডবেশ্বর। সেই আবহে রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী Narendranath Chakraborty-এর সমর্থনে রোড শো করতে এসে কার্যত জনজোয়ার তৈরি করলেন টলিউড অভিনেত্রী Srabanti Chatterjee। গাইঘাটা মোড় থেকে হরিপুর বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এই রোড শো-তে উপচে পড়ে মানুষের ভিড়। রাস্তার দু’ধারে, বাড়ির ছাদে এবং বারান্দায় দাঁড়িয়ে প্রিয় তারকাকে একঝলক দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। “খেলা হবে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। হুডখোলা গাড়িতে Srabanti Chatterjee-এর সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী Narendranath Chakraborty। দু’জনেই হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন এবং রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করেন। অভিনেত্রীকে কাছ থেকে দেখতে ও সেলফি তুলতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিছিল হরিপুর বাজারে পৌঁছনোর পর তা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। কর্মী-সমর্থকদের আবির খেলায় উৎসবের আবহ তৈরি হয়। রাজনৈতিক মহলের মতে, এই বিপুল জনসমাগম আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পান্ডবেশ্বরে শ্রাবন্তী-ঝড়, নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনসমুদ্র | Nirbhik Bangla | নির্ভীক বাংলা