Nirbhik Bangla
राज्य

সীতারামপুর-নিয়ামতপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নজরে বুলেটপ্রুফ ও মাইনস প্রোটেক্টেড যান

নির্ভীক বাংলা, নিয়মাতপুর : আসন্ন নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে সীতারামপুর ও নিয়ামতপুর এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ Asansol-Durgapur ...

Abdul Haque
Abdul Haque
19 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
সীতারামপুর-নিয়ামতপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নজরে বুলেটপ্রুফ ও মাইনস প্রোটেক্টেড যান
निडर बंगाली, नियामतपुर: केंद्रीय सेना ने आगामी चुनाव से पहले सुरक्षा कड़ी करने के लिए सीतारामपुर और नियामतपुर इलाकों में रूट मार्च किया है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, নিয়মাতপুর : আসন্ন নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে সীতারামপুর ও নিয়ামতপুর এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ Asansol-Durgapur Police Commissionerate-এর অন্তর্গত কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে এই রুট মার্চে অংশ নেয়। এই রুট মার্চে বিশেষ আকর্ষণ ছিল মাইনস প্রোটেক্টেড ও বুলেটপ্রুফ সাঁজোয়া যান, যা সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতি বা অতি সংবেদনশীল এলাকায় ব্যবহৃত হয়। এই ধরনের যান সাধারণত কাশ্মীরের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যবহারে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই বিশেষ নজরদারি ও শক্তি প্রদর্শন করা হচ্ছে। রুট মার্চ ঘিরে এলাকায় কৌতূহল ও নিরাপত্তা সচেতনতা—দু’টিই লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের টহল ও রুট মার্চ আরও জোরদার করা হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
সীতারামপুর-নিয়ামতপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নজরে বুলেটপ্রুফ ও মাইনস প্রোটেক্টেড যান | Nirbhik Bangla | নির্ভীক বাংলা