Nirbhik Bangla
जीवन शैली

জামুড়িয়ার সুপার কারখানায় গ্যাস চেম্বারের বিস্ফোরণে শ্রমিক মৃত্যু

নির্ভীক বাংলা ,জামুড়িয়া: পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া এলাকায় এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন...

Abdul Haque
Abdul Haque
18 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
জামুড়িয়ার সুপার কারখানায় গ্যাস চেম্বারের বিস্ফোরণে শ্রমিক মৃত্যু
निडर बंगाली, जामुड़िया: पश्चिमी वंदमान जिले के जामुड़िया इलाके में एक फैक्ट्री में हुए भीषण विस्फोट में एक मजदूर की मौत हो गई. कुछ अन्य|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,জামুড়িয়া: পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া এলাকায় এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, জামুড়িয়ার একটি সুপার কারখানার গ্যাস চেম্বারে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে কর্মরত শ্রমিকরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে, আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরই কারখানার বাইরে জড়ো হন গ্রামবাসী ও শ্রমিকদের পরিবার। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কারখানায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত শিথিল। গ্যাস চেম্বারের মতো বিপজ্জনক অংশে কাজ করার সময় যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। ক্ষুব্ধ গ্রামবাসীরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান এবং মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরে কর্তৃপক্ষের তরফে মৃত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয় এবং আহতদের চিকিৎসার খরচ বহনের কথাও জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
জামুড়িয়ার সুপার কারখানায় গ্যাস চেম্বারের বিস্ফোরণে শ্রমিক মৃত্যু | Nirbhik Bangla | নির্ভীক বাংলা