Nirbhik Bangla
राज्य

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নির্ভীক বাংলা,রানিগঞ্জ: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড...

Abdul Haque
Abdul Haque
18 जुलाई 2026 को 03:36 am बजे
WhatsApp
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
निर्फिक बंगाली, रानीगंज: शुक्रवार को पश्चिम बंगाल जिले के रानीगंज शहर के एक प्राथमिक विद्यालय में एक कथित दुखद घटना को लेकर व्यापक तनाव था|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,রানিগঞ্জ: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রানীগঞ্জ থানার অন্তর্গত অশোক পল্লী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন বিদ্যালয়েরই শিক্ষক প্রশান্ত খাঁ। বিষয়টি সামনে আসতেই স্কুল চত্বরে উত্তেজনা তৈরি হয় এবং দফায় দফায় অভিভাবক ও স্থানীয়রা জড়ো হয়ে প্রতিবাদে সরব হন। অভিভাবকদের একাংশের দাবি, অভিযুক্ত শিক্ষককে নিয়ে দীর্ঘদিন ধরেই পড়ুয়াদের মধ্যে অস্বস্তি ছিল। তাঁর কিছু আচরণে ভয় পেয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল বলেও অভিযোগ ওঠে। ঘটনা প্রকাশ্যে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে জনতার রোষের হাত থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, অভিযোগের যথাযথ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক—এই দাবি তাঁরও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং অভিভাবক মহল দোষীর কঠোর শাস্তির দাবিতে অনড়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা