Nirbhik Bangla
राजनीति

পুনর্বাসনের দাবিতে কেন্দা গ্রামে বিক্ষোভ, খোলামুখ খনির কাজ বন্ধ

নির্ভীক বাংলা,আসানসোল: জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের ধস সমস্যাকে ঘিরে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বারবার জমি ধসে পড়ার ঘট...

Abdul Haque
Abdul Haque
15 जुलाई 2026 को 05:36 pm बजे
WhatsApp
পুনর্বাসনের দাবিতে কেন্দা গ্রামে বিক্ষোভ, খোলামুখ খনির কাজ বন্ধ
निडर बंगाली, अंशोल: जामुड़िया विधानसभा क्षेत्र के मध्य ग्रामीण इलाकों के निवासी भूस्खलन के कारण लंबे समय से भय में जी रहे हैं।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের ধস সমস্যাকে ঘিরে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বারবার জমি ধসে পড়ার ঘটনায় জীবন ও জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বহু পরিবার। স্থানীয়দের অভিযোগ, পুনর্বাসনের দাবিতে বহুবার Eastern Coalfields Limited (ইসিএল) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কাজ হয়নি বলেই দাবি তাঁদের। পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়ায় অনিয়ম ও দ্বিচারিতার অভিযোগও তুলেছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে ধস কবলিত এলাকার প্রায় ১৪৪টি পরিবার আজ আন্দোলনে নামেন। প্রথমে এলাকার দুটি খোলামুখ খনিতে উৎপাদন ও পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ করে দেন তাঁরা। এরপর কোলিয়ারির এজেন্ট অফিসে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দা ফাঁড়ির পুলিশ ও ইসিএলের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছয়। তবে বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা—দ্রুত সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। একইসঙ্গে তাঁদের দাবি, নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত খোলামুখ খনির কাজ বন্ধই থাকবে। এখনও পর্যন্ত ইসিএল আধিকারিকদের কাছ থেকে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া না মেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পুনর্বাসনের দাবিতে কেন্দা গ্রামে বিক্ষোভ, খোলামুখ খনির কাজ বন্ধ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা