Nirbhik Bangla
आसनसोल

বার্নপুরে সিপিআই(এম)-এর মহা মিছিল, প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে শক্তি প্রদর্শন

নির্ভীক বাংলা, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-এর বার্নপুর এলাকায় রবিবার সিপিআই(এম)-এর উদ্যোগে এক মহা মিছিলের আয়োজন করা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র-এর বামফ্রন্ট মন...

Abdul Haque
Abdul Haque
14 जुलाई 2026 को 09:36 am बजे
WhatsApp
বার্নপুরে সিপিআই(এম)-এর মহা মিছিল, প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে শক্তি প্রদর্শন
निडर बंगाली, आसनसोल: रविवार को पश्चिम बंगाल जिले के आसनसोल के बर्नपुर इलाके में सीपीआई (एम) की ओर से एक मेगा मीटिंग का आयोजन किया गया. चलो भी|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-এর বার্নপুর এলাকায় রবিবার সিপিআই(এম)-এর উদ্যোগে এক মহা মিছিলের আয়োজন করা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র-এর বামফ্রন্ট মনোনীত প্রার্থী শিল্পী চক্রবর্তী-র সমর্থনে এই মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ শুরু হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। তাঁর সঙ্গে মিছিলে অংশ নেন প্রার্থী শিল্পী চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি এবং দলের অন্যান্য নেতা-কর্মীরা। মিছিলটি বার্নপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের দাবি, এই মিছিলের মাধ্যমে এলাকায় সংগঠনের শক্তি আরও সুসংহত হয়েছে। আসন্ন নির্বাচনে জনসংযোগ বাড়াতে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চালানো হবে বলে জানানো

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বার্নপুরে সিপিআই(এম)-এর মহা মিছিল, প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে শক্তি প্রদর্শন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা