Nirbhik Bangla
राज्य

কুলটির লছিপুরে মা শীতলার পুজোয় দণ্ডি দিয়ে ভক্তদের সমাগম

নির্ভীক বাংলা ,কুলটি, পশ্চিম বর্ধমান: প্রতি বছরের মতো এ বছরও সাড়ম্বরে পালিত হচ্ছে মা শীতলার পুজো। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার লছিপুরে অবস্থিত মা শীতলা মন্দিরে সক...

Abdul Haque
Abdul Haque
12 जुलाई 2026 को 11:36 pm बजे
WhatsApp
কুলটির লছিপুরে মা শীতলার পুজোয় দণ্ডি দিয়ে ভক্তদের সমাগম
निडर बंगाली, कुलट्टी, पश्चिम बंगाल: हर साल की तरह इस साल भी गर्मी के मौसम में मां शीतल की पूजा की जा रही है. पश्चिम बंधनमन जिले के आसनसोल की कुल्टी विधानसभा|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,কুলটি, পশ্চিম বর্ধমান: প্রতি বছরের মতো এ বছরও সাড়ম্বরে পালিত হচ্ছে মা শীতলার পুজো। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার লছিপুরে অবস্থিত মা শীতলা মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রায় এক কিলোমিটার দূর থেকে পুকুরে স্নান সেরে দণ্ডি কেটে ভক্তরা মন্দিরে এসে পুজো দেন। এইভাবেই সারাদিনব্যাপী চলে মা শীতলার আরাধনা। ভক্তদের মধ্যে ছিল গভীর ভক্তি ও উৎসাহের ছবি। এদিন ভক্তদের সহায়তায় এগিয়ে আসেন কুলটি বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক এবং এলাকার কাউন্সিলর জাকির হুসেন। মন্দিরে আসার পথে দণ্ডি দেওয়া ভক্তদের জল দিয়ে স্নান করানোর ব্যবস্থাও করা হয় তাদের উদ্যোগে। তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক জানান, তিনি মায়ের কাছে নিজের জয়ের পাশাপাশি কুলটি বিধানসভার সকল মানুষের মঙ্গল কামনা করেছেন। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর জাকির হুসেনও মায়ের কাছে প্রার্থনা করেন, যাতে আসন্ন বিধানসভা নির্বাচনে অভিজিৎ ঘটকের জয় নিশ্চিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে লছিপুরের মা শীতলা মন্দির

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটির লছিপুরে মা শীতলার পুজোয় দণ্ডি দিয়ে ভক্তদের সমাগম | Nirbhik Bangla | নির্ভীক বাংলা