Nirbhik Bangla
राज्य

কুলটিতে বাড়ি বাড়ি প্রচারে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী ভবানী আচার্য্য

নির্ভীক বাংলা ,কুলটি, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কুলটি বিধানসভা এলাকায় জোরকদমে প্রচার চালালেন বামফ্রন্ট সমর্থিত ফরোয়ার্ড ব্লকের প্রার্থী ভবানী আচার্য্য। বুধবা...

Abdul Haque
Abdul Haque
11 जुलाई 2026 को 05:36 pm बजे
WhatsApp
কুলটিতে বাড়ি বাড়ি প্রচারে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী ভবানী আচার্য্য
निडर बंगाली, कुलट्टी, पश्चिम बंगाल: विधानसभा चुनाव से पहले कुल्टी विधानसभा क्षेत्र में वाम मोर्चा द्वारा समर्थित फॉरवर्ड ब्लॉक के उम्मीदवार भवानी आचार्य|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,কুলটি, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কুলটি বিধানসভা এলাকায় জোরকদমে প্রচার চালালেন বামফ্রন্ট সমর্থিত ফরোয়ার্ড ব্লকের প্রার্থী ভবানী আচার্য্য। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ কুলটি নিউ রোড, স্টেশন রোড, ওয়ার্কস রোড-সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকেরা। প্রচারের সময় সাধারণ মানুষের কাছে গিয়ে বাম সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান কর্মী ও সমর্থকেরা। এলাকাজুড়ে প্রচারে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রার্থীকে শুভেচ্ছা ও সমর্থন জানান বলেও জানা গেছে। বামফ্রন্টের পক্ষ থেকে দাবি, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তাঁরা নির্বাচনে ভালো ফলের ব্যাপারে আশাবাদী।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটিতে বাড়ি বাড়ি প্রচারে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী ভবানী আচার্য্য | Nirbhik Bangla | নির্ভীক বাংলা